সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

১০০ ঘণ্টার ভিডিও দেখে সাংবাদিক ক্যাটরিনা!

‘জগ্গা জাসুস’ ছবিতে সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন ক্যাটরিনা কাইফ। পর্দায় নিজেকে সাংবাদিক হিসেবে ফুটিয়ে তুলতে বেশ প্রস্তুতি নিতে হয়েছিল তাকে। অন্তত যাতে তাকে চরিত্রে বিশ্বস্ত মনে হয় সেজন্য চেষ্টার কোনো ত্রুটি রাখেননি অভিনেত্রী। কয়েক মাসের মধ্যে সাংবাদিকতা আয়ত্ত করেই ছেড়েছিলেন।

ঘনিষ্ঠ সূত্রে খবর, নিজেকে সাংবাদিক বলে ভাবতে শুরু করেছিলেন নায়িকা। চরিত্রে ঢুকে পড়তে বেশ কয়েকজন বিখ্যাত সাংবাদিকের সঙ্গে দেখাও করেন। তাদের থেকে শেখেন নিয়মাবলি। কীভাবে কাজ হয়, তার একটা ধারণা তৈরি করেন। শুধু তা-ই নয়, সাংবাদিকদের জীবন কেমন হয় বুঝতে ইউটিউব-সহ বিভিন্ন অনলাইন মঞ্চে ১০০ ঘণ্টার ভিডিও ফুটেজ দেখেছিলেন ক্যাটরিনা। সেই অভিজ্ঞতা এখনও ভোলেননি অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে বলেন, ‘সাংবাদিকরা কেমনভাবে ঘটনার বিবরণ লিপিবদ্ধ করেন, কেমন করে সেসব আবার উপস্থাপন করেন— সেইসব আমি শিখি। সাংবাদিকদের কাছ থেকে ক্যামেরার ফুটেজ নিয়েও দেখি। আর যত সিনেমা, গল্পে সাংবাদিকতার অনুষঙ্গ আছে আমি দেখে এবং পড়ে ফেলি। সে এক সময় গিয়েছে বটে! তবে অনেক কিছু শিখেছিলাম।’

অনুরাগ বসু পরিচালিত ‘জগ্গা জাসুস’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের ১৪ জুলাই। রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ ছিলেন মূল চরিত্রে। ছবিটিও বেশ প্রশংসিত হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

১০০ ঘণ্টার ভিডিও দেখে সাংবাদিক ক্যাটরিনা!

আপডেট সময় ১২:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২