ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার শ্রমবাজারে আগে সুযোগ চান বঞ্চিত কর্মীরা এয়ারপোর্ট কাস্টমসের ডিসি সাইফুর-এসি নাজমুলের যোগসাজশের নানা তথ্য, ব্যবস্থা নিচ্ছেন না কমিশনার রইচ উদ্দিন! বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার

পুলিশ এবার হারানো ২১ টি মোবাইল ফোন উদ্ধার করে দিলো

বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২১ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে গেন্ডারিয়া থানা পুলিশ।

সোমবার (৫ মে) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এপ্রিল মাসে ২১ মোবাইল ফোন উদ্ধার করেছে গেন্ডারিয়া থানা পুলিশ। হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে গেন্ডারিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুন্সী আবু জাফর সক্রিয় ভূমিকা পালন করেন।

ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার মাসুম সরদার ও গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহেদ খানের উপস্থিতিতে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এরআগেও বিভিন্ন সময়ে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে গেন্ডারিয়া থানা পুলিশ। হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বলেও জানিয়েছে ডিসি তালেবুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার শ্রমবাজারে আগে সুযোগ চান বঞ্চিত কর্মীরা

পুলিশ এবার হারানো ২১ টি মোবাইল ফোন উদ্ধার করে দিলো

আপডেট সময় ০৪:০৬:১১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫