সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

পুলিশ এবার হারানো ২১ টি মোবাইল ফোন উদ্ধার করে দিলো

বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২১ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে গেন্ডারিয়া থানা পুলিশ।

সোমবার (৫ মে) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এপ্রিল মাসে ২১ মোবাইল ফোন উদ্ধার করেছে গেন্ডারিয়া থানা পুলিশ। হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে গেন্ডারিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুন্সী আবু জাফর সক্রিয় ভূমিকা পালন করেন।

ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার মাসুম সরদার ও গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহেদ খানের উপস্থিতিতে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এরআগেও বিভিন্ন সময়ে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে গেন্ডারিয়া থানা পুলিশ। হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বলেও জানিয়েছে ডিসি তালেবুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

পুলিশ এবার হারানো ২১ টি মোবাইল ফোন উদ্ধার করে দিলো

আপডেট সময় ০৪:০৬:১১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫