সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

আরও একজন কে জাতীয় দলের নির্বাচক প্যানেলে যুক্ত করা হলো

নির্বাচকের চাকরি ছেড়ে কোচিং পেশায় ফিরেছেন হান্নান সরকার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হান্নান সরকার সবমিলিয়ে ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। বয়সভিত্তিক ক্রিকেটের পর সবশেষ দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের পদেও। গেল ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিসিবির নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন হান্নান।

নির্বাচকের পদ ছাড়লেও ক্রিকেটের সঙ্গেই রয়েছেন হান্নান সরকার। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়েই কোচিং ক্যারিয়ার শুরু করেন হান্নান। আবাহনীর হয়ে জিতেছেন লিগ শিরোপাও।

তবে হান্নানের পদত্যাগের পর নতুন করে বিসিবি কোনো নির্বাচককে নিয়োগ দেয়নি। গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাক রাজ এই দু’জন মিলেই গেল তিন মাস ধরে দায়িত্ব পালন করেছন সিলেক্টরের।

আবাহনীর দায়িত্ব নিয়েই শিরোপা জিতিয়েছেন হান্নান সরকার।
নতুন করে এবার তাদের সঙ্গে আরেক নির্বাচককে যুক্ত করতে চায় বিসিবি। ঢাকা পোস্টকে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন, নতুন আরেকজন সিলেক্টর যুক্ত করতে চায় বিসিবি।

যদিও নতুন করে কে হবেন নির্বাচক সেটি নিয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে সব থেকে এগিয়ে বলা যায় নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কে হন বাংলাদেশ দলের নতুন নির্বাচক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আরও একজন কে জাতীয় দলের নির্বাচক প্যানেলে যুক্ত করা হলো

আপডেট সময় ০৬:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫