সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

আইসিসির যে নিয়ম বাধা বৈভব

আইপিএলের সর্বশেষ নিলামে ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে কোটি টাকায় কিনে হইচই ফেলে দেয় রাজস্থান রয়্যালস। এত টাকায় তাকে কিনে যে ভুল করেনি রাহুল দ্রাবিড়রা, সে প্রমাণ মাঠে দিচ্ছেন বিহারের এই কিশোর। ছক্কা মেরে আইপিএল ক্যারিয়ার শুরু। নিজের অভিষেক ম্যাচে রান পেলেও অতটা বড় করতে পারেননি ইনিংস।

সর্বশেষ গুজরাটের বিপক্ষে ম্যাচে যা করলেন তাতে নড়েচড়ে বসেছে ক্রিকেট বিশ্বই। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি কিংবা ১৪ বছর ৩২ দিনে আইপিএলে শতক হাঁকানো–বৈভব সূর্যবংশীর দুর্দান্ত এক সেঞ্চুরির পর রেকর্ডবুকে আলোড়ন তুলেছে। আগামী দিনে ভারতের মহাতারকা ভাবছেন কেউ কেউ।

আইপিএলে নজর কাড়লেও ভারতের হয়ে অবশ্য এখনই খেলা হবে না বৈভবের। আইসিসির একটি নিয়মের কারণে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপাতে পারবে না সে। ২০২০ সালে একটি নিয়ম তৈরি করেছিল আইসিসি। সে নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে গেলে অন্তত ১৫ বছর বয়স হতে হবে। বৈভবের বয়স এখন ১৪। আগামী বছরের ২৭ মার্চ তার ১৫ বছর পূর্ণ হবে। ফলে বয়সের বিধিনিষেধে ভারতের হয়ে অভিষেক আটকে যেতে পারে তার।

অবশ্য নিয়মে একটি ফাঁক রেখে দিয়েছে আইসিসি। নিয়ম বলা আছে, কোনও খেলোয়াড়ের যদি পর্যাপ্ত অভিজ্ঞতা, মানসিক পরিণতিবোধ এবং শারীরিক সক্ষমতা থাকে, তাহলে ১৫ বছরের আগেই তার অভিষেকের অনুমতি দেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ডকে আইসিসি বরাবর আবেদন জানাতে হবে।

আগামী এক বছরের মধ্যেই যে জাতীয় দলের হয়ে খেলাতে হবে এমন তাড়াহুড়োও অবশ্য ভারতের নেই। বৈভবকে জাতীয় দলে নেওয়ার ব্যাপারে কোনো ভাবনাচিন্তা আপাতত করা হয়নি। এখনো বয়সভিত্তিক দলেই প্রতিনিধিত্ব করছেন এই উঠতি তারকা।

এখনও পর্যন্ত সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে মারিয়ান ঘেরাসিমের। ১৪ বছর ১৬ দিন বয়সে অভিষেক হয়েছিল তার। ভারতের শচীন টেন্ডুলকার ১৬ বছর ২০৫ দিন বয়সে প্রথম টেস্ট খেলেছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিসির যে নিয়ম বাধা বৈভব

আপডেট সময় ০৬:২৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫