ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটের জোনাল কার্যালয়ে আগুন, আতঙ্কে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবায় ও এলাকার উন্নয়নে কাজ করতে চান শিহাব উদ্দিন টোকন সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন

জনপদ হুমকির মুখে ফেলবেন না , একদিন আপনি চলে যাবেন

মানবিক করিডোর চালুর মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চরম ঝুঁকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি একদিন চলে যাবেন, কিন্তু আমাদের তো বাংলাদেশেই থাকতে হবে। আমাদের জনপদ হুমকির মুখে ঠেলে দেবেন না।’

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত ‘রাখাইন পরিস্থিতি: মানবিক করিডোর এবং বাংলাদেশ নিরাপত্তাঝুঁকি’ নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কোনো জনপদ রক্তাক্ত হোক, এটা নিশ্চয়ই কেউ চায় না। সব ছাত্র এখন আর আপনার সঙ্গে নেই। বাকিরা যার যার দলে চলে গেছেন। আপনি এখন কেবল ছাত্রদের একটি অংশের প্রতিনিধিত্ব করেন।’

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। এতে আরও বক্তব্য রাখেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ সভাপতি গিয়াসউদ্দিন খোকন ও জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারেকুল ইসলাম ভূঁইয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটের জোনাল কার্যালয়ে আগুন, আতঙ্কে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

জনপদ হুমকির মুখে ফেলবেন না , একদিন আপনি চলে যাবেন

আপডেট সময় ০৬:২৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫