লালমনিরহাটে জেলায় ভুট্টা চাষিদের জন্য সোনালী দানা ভুট্টা এখন এক গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল হয়ে দাঁড়িয়েছে। এখানকার কৃষকরা শুধু ভুট্টা উৎপাদন নয়, ভুট্টার গাছ, পাতা, ও খোসা বিক্রি করে বাড়তি আয় করছেন। এটি তাদের উৎপাদন খরচ অনেকটা কমিয়ে দিয়েছে, এবং নতুন উপার্জনের সুযোগ সৃষ্টি করেছে।
ভুট্টার পাতার চাহিদা ও ব্যবহারের প্রবণতা পুষ্টিকর গোখাদ্য: ভুট্টার পাতা গরু, ছাগল ও মহিষের জন্য পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে প্রচুর পরিমাণে ক্যার্বোহাইড্রেট এবং প্রোটিন রয়েছে, যা গরু ও ছাগলের মোটাতাজাকরণের জন্য উপকারী।
ভুট্টা চাষিরা ভুট্টার পাতা বিক্রি করে প্রতি বিঘায় ২২০০-২৫০০ টাকা আয় করছেন। এটি তাদের চাষের খরচ অনেকটা তুলে এনে বাড়তি আয়ের পথ খুলেছে।
ভুট্টার পাতা শুকিয়ে সাইলেজ তৈরি করে খামারিরা কয়েক মাস পর্যন্ত গরু-ছাগলের খাদ্য সরবরাহ করছেন।
ভুট্টার গাছ, পাতা ও খোসা লাকড়ি হিসেবে বিক্রি করেও লাভবান হচ্ছেন এবং বাজারে ভুট্টার পাতা বিক্রির জন্য একটি নতুন হাট গড়ে উঠেছে।
ভুট্টার পাতা গরু ও ছাগলের জন্য গুণগত মানসম্পন্ন খাদ্য হয়ে উঠেছে, যা খামারিদের জন্য দানাদার খাদ্যের বিকল্প হিসেবে কাজ করছে।
কৃষক ও খামারী মহেন্দ্রনগর ইউনিয়নের রুহুল আমিন (সবুজ) বলেছেন, আগে ভুট্টার গাছ ও পাতার কোনো দাম ছিল না, তবে এখন প্রতি বিঘা থেকে ২২০০-২৫০০ টাকা ভুট্টারপাতা বিক্রি করা সম্ভব হচ্ছে।
অন্য খামারী সদরের জুম্মা পাড়ার রফিকুল মিয়া আরো জানান, তিনি ভুট্টার পাতা কিনে গরু-ছাগলকে খাওয়াচ্ছেন, যা তার খরচ কমেছে ও লাভ বৃদ্ধি পেয়েছে।
এই নতুন বাজারের ভুট্টার পাতা বিক্রি করার সুযোগ কৃষকদের জন্য ভুট্টা চাষকে আরও লাভজনক বা উৎসাহিত করবে বলে এলাকাবাসী জানায় ।
লালমনিরহাট জেলার কৃষি কর্মকর্তা বলেন,গত বছর জেলায় ৩২,৯১০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। এ বছর মোট ৩৫,৫৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে মোট ৩,৩৫,৫০০ মেট্রিক টন ভুট্টার আশা করা যাচ্ছে।।
মো: আল- আমিন,লালমনিরহাট সদর প্রতিনিধি 





















