ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটের জোনাল কার্যালয়ে আগুন, আতঙ্কে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবায় ও এলাকার উন্নয়নে কাজ করতে চান শিহাব উদ্দিন টোকন সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেস ট্রেনে ছিনতাই, আটক ২

নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ছয়টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ তাদেরকে আটক করে ময়মনসিংহ রেলওয়ে থানায় পাঠিয়েছে।

মঙ্গলবার বিকেলে ৩টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত ছিনতাইকারীরা হলেন- শেরপুর শহরের বাসিন্দা ইমন মিয়া (২৫) ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসিন্দা মোজাহিদ (২২)।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বেখৈজুড়া গ্রামের বাসিন্দা শফিক মিয়া(২০) নামে এক যাত্রী সোমবার রাত সোয়া দশটায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনে চড়ে মোহনগঞ্জ আসচ্ছিলেন। পথিমধ্যে ওই যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুই ছিনতাইকারী। পরে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন সকাল ছয়টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছার পর ওই যাত্রী পুলিশ ফাঁড়িতে গিয়ে মোবাইল ছিনতাইয়ের বিষয়ে অভিযোগ করেন। রেলওয়ে পুলিশ ছিনতাইয়ের অভিযোগ পেয়ে ওই যাত্রীকে সঙ্গে নিয়ে দ্রুত রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মোজাহিদ নামে এক ছিনতাইকারীকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ইমন নামে অপর এক ছিনতাইকারীর তথ্য দেয় মোজাহিদ। এই তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশ ইমনকেও আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা মোবাইল ফোন ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করলে, তাদের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে ওই যাত্রীর কাছে ফোনটি ফিরিয়ে দেয় পুলিশ। পরে মঙ্গলবার সকালেই দুই ছিনতাইকারীকে আটক করে ময়মনসিংহ রেলওয়ে থানায় পাঠানো হয়েছে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বলেন, যাত্রীর অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোন উদ্ধার করে ছিনতাই চক্রের দুই সদস্যকে আমরা আটক করেছি। পরে আটককৃত দুই ছিনতাইকারীকে ময়মনসিংহ রেলওয়ে থানায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটের জোনাল কার্যালয়ে আগুন, আতঙ্কে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেস ট্রেনে ছিনতাই, আটক ২

আপডেট সময় ০৪:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫