ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার

প্রেমের ফাঁদে তরুণীকে ধর্ষণের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. শাহাবুদ্দিন (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছেন।

ভুক্তভোগী ১৮ বছর বয়সী তরুণী ময়না সোমবার (২৮ এপ্রিল) রাতে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার এ জাহার সূত্রে জানা যায়, তিন মাস আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে শাহাবুদ্দিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে শাহাবুদ্দিন চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩ মার্চ তাকে কালিয়াকৈরের কালামপুর এলাকায় নিয়ে যান। সেখানে নূর ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে নিজেকে স্বামী পরিচয়ে রুম ভাড়া নিয়ে তারা স্বামী-স্ত্রী সেজে বসবাস শুরু করেন।

ময়নাকে একাধিকবার জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ ১০ এপ্রিল বিকেল ৪টায় একই ঘরে আবারও ধর্ষণের অভিযোগ রয়েছে। সেদিন রাতেই শাহাবুদ্দিন নিজ গ্রামের বাড়িতে চলে যান এবং পরে ১৩ এপ্রিল মেয়েটিকে রেখে পালিয়ে যান। এরপর থেকে তিনি আর কোনো যোগাযোগ করেননি।

ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে অভিযুক্তকে আজ মঙ্গলবার গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল

প্রেমের ফাঁদে তরুণীকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় ০৭:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫