ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার

বগুড়া সারিয়াকান্দি যমুনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ 

বগুড়ার সারিয়াকান্দি বাগবেড় হঠাৎ পাড়া এলাকায় যমুনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সোমবার (২৮ এপ্রিল) রাতে এক সংঘর্ষে চারজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহতরা হলেন পৌর এলাকার বাগবেড় গ্রামের মেহেদী হাসান (১৬), শাহজাহান সরদার (২২), মোকছেদ সরদার (৩৫) ও আমজাদ মামুন মিয়া (৩৫)। এর মধ্যে মেহেদী হাসান ও শাহজাহান সরদারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। জানা যায়, কয়েকদিন ধরেই উপজেলার কালিতলায় গ্রোয়েন বাঁধের দক্ষিণ পাশে যমুনা নদীর চরে রাতের আঁধারে বালু তুলে বিক্রি করছিলেন কিছু বালু ব্যবসায়ী। সোমবার রাত ৯টার দিকে সেখানে বালু উত্তোলনে স্থানীয় জমির মালিকরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় বালু ব্যবসায়ীদের ছুরিকাঘাতে চারজন আহত হন। তাদের সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় মেহেদী হাসান ও শাহজাহান সরদারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য দুইজন সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল

বগুড়া সারিয়াকান্দি যমুনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ 

আপডেট সময় ০৭:৫১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫