ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার

৬ দফা দাবিতে ময়মনসিংহে পলিটেকনিক ইনস্টিটিউটে ফটকে তালা

ময়মনসিংহে ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা নগরীর মাসকান্দাস্থ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পলিটেকনিক ইনস্টিটিউটে এই বিক্ষোভ মিছিল করেন।

এর আগে এ দিন বেলা ১১টায় ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বের করে দিয়ে ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এতে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন এই আন্দোলনে কর্মসূচির প্রধান ছাত্র প্রতিনিধি ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. রেদোয়ান উজ জামান ঢাকা পোস্টকে বলেন, ৬ দফা দাবিতে আমাদের শাটডাউন কর্মসূচি চলছে। এ কর্মসূচির অংশ হিসেবে ইনস্টিটিউটের একাডেমিক এবং প্রশাসনিক সব কাজ বন্ধ করে দিয়ে প্রধান ফটকে তালা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের দাবির বিষয়ে গঠিত সংস্কার কমিটি যে পর্যন্ত চূড়ান্ত রূপরেখা প্রকাশ না করবে, সে পর্যন্ত আমাদের এই শাটডাউন কর্মসূচি চলমান থাকবে।

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. শওকত হোসেন বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এই প্রতিষ্ঠানটিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টির সামাধান অতিব জরুরি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল

৬ দফা দাবিতে ময়মনসিংহে পলিটেকনিক ইনস্টিটিউটে ফটকে তালা

আপডেট সময় ০৫:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫