ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার

মাঠের মধ্যে পড়ে আছে ৪৭ লাখ টাকার সেতু

দিনাজপুরের খানসামায় কালামাটিয়া নদীর ওপর নির্মিত সেতুটি আট বছর ধরে সংযোগ সড়কহীন অবস্থায় পড়ে আছে। ফলে আশপাশের ১০টি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে কাঠ ও বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো দিয়ে চলাচল করছেন।
জানা যায়, ২০১৪ সালের ১০ মে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় প্রায় ৪৭ লাখ ৪২ হাজার ৭১৮ টাকা ব্যয়ে আলোকঝাড়ি ইউনিয়নের বাসুলী গ্রামে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির উদ্বোধন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নির্মাণের তিন বছরের মধ্যেই ২০১৭ সালের বন্যায় সেতুটির একটি পাশের সংযোগ সড়ক ভেঙে যায়। এরপর দীর্ঘ আট বছরেও সেই সড়ক পুনর্গঠন করা হয়নি।
বর্তমানে সেতুর একটি পাশ ব্যবহারযোগ্য থাকলেও অপর পাশে প্রায় ৫০-৬০ ফুট দৈর্ঘ্যের সংযোগ সড়ক নেই। ফলে সাধারণ মানুষ বাঁশ ও কাঠ দিয়ে তৈরি অস্থায়ী সাঁকো ব্যবহার করে পারাপার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা নুর ইসলাম বলেন, সেতু আছে, কিন্তু রাস্তা নেই। প্রতিদিন ঝুঁকি নিয়ে হাঁটতে হয় এই সাঁকো দিয়ে।
গ্রামবাসী মহির উদ্দিন বলেন, দশ গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ এটি। রাস্তা না থাকায় পুরো সেতুটাই অকেজো হয়ে পড়ে আছে।
ভ্যানচালক তৌহিদুল ইসলাম বলেন, সেতু দিয়ে ভ্যান নেওয়া যায় না। রোগী বা মালপত্র থাকলে মাঝপথে থেমে যেতে হয়। এরপর নামিয়ে পায়ে হেঁটে পার করাতে হয়। এই কষ্ট প্রতিদিন করি, কিন্তু কেউ দেখে না। বর্ষা আসলে সাঁকোতেও চলা যায় না।
গত বছরের ২৪ ডিসেম্বর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেতুটি সরেজমিনে পরিদর্শন করেন। তবে এলাকাবাসীর অভিযোগ, এরপরেও কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।
এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, টেন্ডারের কাজ চলমান। টেন্ডার হলেই কাজ শুরু হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল

মাঠের মধ্যে পড়ে আছে ৪৭ লাখ টাকার সেতু

আপডেট সময় ০৫:২২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫