ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার

সাভারে তৃতীয় শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ 

ঢাকা সাভারে তৃতীয় শ্রেণির মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
ঢাকার সাভারে তৃতীয় শ্রেণির (১০) এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. মমতাজ (৬৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় সোমবার (২৮ এপ্রিল) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আইঠর গ্রামের বৃদ্ধ মমতাজ ওই শিশুটির ঘরে ঢুকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বাবা-মা বাড়ি ফিরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে দেখতে পায়। জিজ্ঞেস করলে শিশুটি সমস্ত ঘটনা খুলে বলে মাকে। তাৎক্ষণিক লোক লজ্জার ভয়ে তাকে গ্রামের বাড়ি মানিকগঞ্জ পাঠিয়ে দেন তার বাবা-মা। কিন্তু সেখানে শিশুটির শারীরিক অবস্থা অবনতি হয়। পরে তাকে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ধর্ষণের শিকার ওই শিশুর বাবা বলেন, অভিযুক্ত মমতাজ সম্পর্কে তার চাচাতো চাচা হয়। সে হিসেবে ভুক্তভোগী শিশুটি তার নাতনি। সেই সূত্রেই তাদের বাড়িতে যাতায়াত ছিল বৃদ্ধের। ঘটনার দিন শিশুটিকে বাড়িতে রেখে তিনি দিনমুজুরির কাজে যান এবং শিশুটির মা বাড়ির পাশের জমিতে শাক তুলতে যায়। এসময় ফাঁকা বাড়িতে একা পেয়ে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে মমজাত। পরবর্তীতে ঘটনা জানার পর লোকলজ্জার ভয়ে এবং অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় শিশুটিকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন তারা। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমার মেয়ের এতবড় ক্ষতি যে করেছে তার সর্বোচ্চ শাস্তি চাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল

সাভারে তৃতীয় শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ 

আপডেট সময় ০৪:৫০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫