ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার

জামালপুরে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এলজিইডি বাস্তবায়নাধীন ৩টি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার জামালপুর জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের একটি টিম বেলা সাড়ে ১১টায় এলজিইডি কার্যালয়ে প্রবেশ করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ওই কার্যালয় থেকে বের হয় দুদকের টিম।

জামালপুর দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুর ইসলামের নেতৃত্বে এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদের সাথে জাইকার প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এসময় খাল পুনঃখনন, রাস্তা নির্মাণ প্রকল্পের সকল তথ্য চেয়েছে দুদক।

দুদকের উপ-পরিচালক জিহাদুর ইসলাম বলেন, ‘জাইকার অর্থায়নে জামালপুর সদর উপজেলায় দুটি ও সরিষাবাড়ী উপজেলার একটি খাল খনন প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেয়েছেন। বিষয়গুলো নিয়ে এলজিইডি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। কার্যালয় থেকে ওই প্রকল্পের কাজ তদারকি করা হয়। প্রকল্পের সুনির্দিষ্টভাবে বলা রয়েছে জামালপুর সদর উপজেলার শাহাবাজপুর বংশাই খালের ১২.৪০ কিলোমিটার, নান্দিনা ভালুকা শ্রীপুরে এলাকায় খালের ২৪ কিলোমিটার এবং সরিষাবাড়ী উপজেলার বড়বাড়িয়া এলাকায় খালের ৩.৮ কিলোমিটার পুনঃ খনন প্রকল্প। এই তিনটি প্রকল্পে বরাদ্দ ছিল প্রায় ৫ কোটি টাকা। এই ৫ কোটি টাকার প্রকল্পে অনিয়ম-দুর্নীতির বিষয়ে তথ্য উপাত্ত যাচাই সংগ্রহ করেছি ও যাচাই বাছাই করা হচ্ছে। বিস্তারিত তথ্য দেওয়ার জন্য নির্বাহী প্রকৌশলকে অনুরোধ করেছি। পরবর্তীতে আমরা দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠাবো।

জামালপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ বলেন, সদর উপজেলা দুটি ও সরিষাবাড়ী উপজেলার একটি খাল খনন প্রকল্পের কাজ চলমান রয়েছে। ওই কাজের সকল তথ্য এবং মাঠ পর্যায়ে কাজ দেখার জন্য দুদকের একটি টিম এসেছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল

জামালপুরে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

আপডেট সময় ০৪:৩৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫