ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার

রামগতিতে অবৈধ ৩ ইটভাটা বন্ধ

লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিন ইটভাটার মালিকদের মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভাটাগুলোর চিমনি, কাঁচা ইট ও অন্যান্য সরঞ্জাম বিনষ্ট করে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। রাতে ইউএনও বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, উপজেলার চররমিজ ইউনিয়নের চর আফজল গ্রামে এই অভিযান চালানো হয়।
বন্ধ করে দেওয়া অবৈধ ইটভাটাগুলো হলো- মেসার্স আমানত ব্রিকস, মেসার্স জে এস ব্রিকস ও মেসার্স চৌধুরী ব্রিকস। এর মধ্যে মেসার্স আমানত ব্রিকসের স্বত্বাধিকারী মো. নোমানকে ৩ লাখ টাকা, মেসার্স জে এস ব্রিকসের স্বত্বাধিকারী মো. সারোয়ারকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং মেসার্স চৌধুরী ব্রিকসের স্বত্বাধিকারী মো. আলাউদ্দিনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে এই তিনটি ইটভাটার মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটাগুলোর চিমনি ও কাঁচা ইট বিনষ্ট করে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল

রামগতিতে অবৈধ ৩ ইটভাটা বন্ধ

আপডেট সময় ১১:৫৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫