ঢাকা ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বোরহানউদ্দিনে ১০০ বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী

শিলা বৃষ্টি এবং ঝড়ের প্রভাবে যশোরে ফসলের ক্ষতির আশংকা

শিলাবৃষ্টির প্রভাবে যশোরে বোরো ধানসহ সবজি এবং আম, লিচুর ব্যাপক ক্ষতির আশংকা করা হচ্ছে। যশোর জেলায় শিলাবৃষ্টিসহ ঝড়ে বোরো ধানসহ সবজি, আম, লিচু এবং পাট ৫ হাজার ৪৪ হেক্টর ক্ষতির আশঙ্কা করা হয়েছে।
যশোর জেলার সদর উপজেলা, চৌগাছা, বাঘারপাড়া এবং শার্শা উপজেলায় সোমবার (২৮ এপ্রিল) বিকালে বিভিন্ন স্থানে ভারি শিলা বৃষ্টিসহ ঝড় হয়। এর মধ্যে চৌগাছা উপজেলা এই বৃষ্টিপাতের পরিমাণ ছিল খুব বেশি। সদর এবং শার্শা উপজেলায় শিলাবৃষ্টি ছিল আংশিক। এ শিলা বৃষ্টির সাথে বাতাসে ধানসহ সবজি ও বিভিন্ন ফলের গাছও হেলে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, মাঠ ভরা ধান এলোমেলো হয়ে পড়ে আছে। ধানের শীর্ষ ঝরে পড়েছে। বিভিন্ন সবজিও পড়ে আছে মাটিতে। শিলাবৃষ্টির প্রকোপে করলা, পটল মাটিতে পড়ে আছে। এদিকে আম এবং লিচু গাছ হতে লিচু ও আম ঝরে পড়েছে। অনেক জায়গায় ঝড়ে গাছের ডাল ভেঙে পড়েছে।

যশোর কৃষি অধিদপ্তরের তথ্য মতে, যশোর জেলায় গড় বৃষ্টিপাতের পরিমাণ ৪ মিলিমিটার। এর মধ্যে শুধুমাত্র চৌগাছা উপজেলায় বৃষ্টিপাতের পরিমাণ ২৫ কিলোমিটার। চৌগাছা এবং বাঘারপাড়া উপজেলায় শিলাবৃষ্টি পরিমাণ বেশি হয়েছে । তবে যশোর সদর এবং শার্শা উপজেলায় শিলাবৃষ্টি হয় আংশিক। যশোর জেলায় বোরো ধানের প্রাথমিক ক্ষতি ৫ হাজার হেক্টর, সবজি ৩৫ হেক্টর, আম ৭ হেক্টর, লিচু ২ হেক্টর নিরূপণ করা হয়েছে । মোট ৫ হাজার ৪৪ হেক্টর ক্ষতির নিরূপণ করা হয়।
সালতা গ্রামের কৃষক ইউসুফ আলী জানান, প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। এমন শিলাবৃষ্টি আসলে বহুদিন হয় না। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। এবছর ধানের ফলন ভালো হলেও শিলাবৃষ্টিতে ধানের শীষ কেটে পড়ে গেছে। ধান গাছের নিচে মুঠো মুঠো ধান ঝরে মাটিতে পড়েছে।
ডহরপড়া গ্রামের কৃষক আব্দুল খালেক জানান, আড়াই বিঘা মত ধানের চাষ করছি। আবহাওয়া খারাপ সবার মুখ থেকেই শুনতে পাচ্ছি। কিন্তু ধান পাকা সত্বেও কাজের লোকের অভাবে কাটতে পারেনি। আজ যে শিলাবৃষ্টি হয়েছে তাতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আম, কাঁঠাল এবং লিচুরও ব্যাপক ক্ষতি হয়েছে। আধা ঘন্টা মতো একটানা শিলাবৃষ্টি হয়।
কাশিমপুর গ্রামের মন্টু মিয়া, এবার মাঠে প্রচুর ধান হয়েছিল। কিন্তু সবকিছুই তো আল্লাহর খেলা। যে পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে, ধানের আগায় ধান থাকার কথা না। বিঘা প্রতি ৩ থেকে ৫ মণ ধান কমে হবে।
কাশিমপুর গ্রামের কৃষক আব্দুল খালেক জানান, যে শিলা বৃষ্টি হয়েছে তা আমার বয়সে দেখেনি। আম এবং লিচু প্রচুর পরিমাণ ঝরে পড়েছে। আর যা গাছে আছে তাও নষ্ট হয়ে যাবে। এ দিকে ৪ বিঘা মতো ধানের চাষ ছিল তার মধ্যে মাত্র ১২ কাটা বাড়িতে আনতে পারছি। ধান এ বছর ফলন খুব ভালো ছিল । তবে ঝড় এবং শিলাবৃষ্টিতে ধান সহ গাছের ফলের খুব ক্ষতি হয়েছে।
ডহরপাড়া গ্রামের কৃষক বাকাজ্জেল জানান, এত পরিমাণ শিলা বৃষ্টি হয়েছে যে গাছের সবজি ছিড়ে ছিড়ে মাঠিতে পড়েছে। সবজি গাছের পাতা এবং ডগা ছিড়ে গেছে । মাঠের ধানের সিস কেটে পড়েছে। মাঠে যেয়ে দেখছি ধান গাছের আগার ধান ঝড়ে মাটিতে পড়েছে । মোটামোটি ঝড়ের পরীমণও ছিল অনেক। কিছু কিছু গাছপালাও ভেঙ্গে পড়েছে।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোশাররফ হোসেন বলেন, যশোর জেলার ৪ টি উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। সাথে হালকা ঝড়ও হয়। আজ বৃষ্টির পূর্বাভাস থাকলেও শিলাবৃষ্টির কোন পূর্বাভাস ছিল না। তারপরও শিলাবৃষ্টি হয়েছে। এখনতো কালবৈশাখির সময় কখন কি হয় সেটা সঠিক বলা যায় না। যশোরে গড় বৃষ্টিপাত হয়েছে ৪ মিলিটার। আর শুধুমাত্র চৌগাছা উপজেলায় ২৫ কিলোমিটার হয়েছে । এ শিলাবৃষ্টিতে বোরো ধানসহ সবজি আম এবং লিচুর প্রাথমিক ক্ষতির নিরূপণ করা হয়েছে।পাটেরও কিছুটা ক্ষতি আশঙ্কা রয়েছে । আবহাওয়ার বিষয় জানতে চাইলে তিনি জানান এ সময় আবহাওয়া যখন তখন পরিবর্তন হয়। তবে কৃষকদের দ্রুত বোরো ধান ঘরে তুলার পরামর্শ আমাদের।আমরা কৃষকদের সবসময় এ বিষয়ে সতর্ক করে যাচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি

শিলা বৃষ্টি এবং ঝড়ের প্রভাবে যশোরে ফসলের ক্ষতির আশংকা

আপডেট সময় ০৮:৪৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫