ঢাকা ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বোরহানউদ্দিনে ১০০ বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী

বাউফলে অগ্নিদগ্ধ হয়ে জামায়াত নেতার মৃত্যু

পটুয়াখালীর বাউফলে পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে মো. নাসির উদ্দিন (৫২) নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন তিনি।

নাসির উদ্দিন কালিশুরী ইউনিয়ন জামায়াতের ৯নং ওয়ার্ডের সেক্রেটারি এবং পূর্ব রাজাপুর বালিকা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক ছিলেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় বিরাজ করছে শোকের ছায়া।
গত শনিবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের হিজবুল্লাহ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে লাগা আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হন নাসির উদ্দিন।

স্থানীয় সূত্র জানায়, বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পেট্রোলের ড্রাম থেকে পেট্রোল ঢালার সময় মোমবাতি পড়ে গিয়ে পেট্রোলের ড্রামে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে ওই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে।

এসময় দোকানে থাকা আরো কয়েকটি পেট্রোলের ড্রাম সরাতে গেলে তার শরীরেও আগুন লেগে যায়। প্রান বাঁচাতে পার্শ্ববর্তী একটি খালে ঝাপ দিলেও শেষ রক্ষা হয়নি।

স্থানীয়রা মাওলানা নাসির উদ্দিনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

মাওলানা নাসির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলাকার সর্বস্তরের মানুষ ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি

বাউফলে অগ্নিদগ্ধ হয়ে জামায়াত নেতার মৃত্যু

আপডেট সময় ০৮:১৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫