ঢাকা ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বোরহানউদ্দিনে ১০০ বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী

নওগাঁর ধামইরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা করা হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল “গরিবের মামলার ভার বহন করবে সরকার, দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই।”
সোমবার (২৮ এপ্রিল) বেলা এগারোটার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে এক শোভাযাত্রা বের করা হয়। এটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে মিলিত হয়ে আলোচনা সভা করা হয়।
ইউএনও জেসমিন আক্তার বলেন, ” অর্থের অভাবে সাধারণ মানুষরা অনেক সময় আইনের সহযোগিতা নিতে পারেন না। তাদের কথা ভেবে সরকার আর্থিকভাবে অসচ্ছল সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ্য ব্যক্তিদের বিনামূল্যে আইনগত সহায়তা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন।”
তিনি আরও বলেন, “সরকারি খরচে আইনগত সহযোগিতা যারা নেবেন তাদের জন্য জেলা জজ কোর্টে লিগ্যাল এইডে সরাসরি অথবা অনলাইনে আবেদনের মাধ্যমে বিনামূল্যে মামলা দায়ের ও পরিচালনার জন্য প্রাপকের যোগ্যতা অনুযায়ী আইনগত সহায়তা প্রদানের ব্যবস্থা রয়েছে।”
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ. ফরহাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মনসুর আলী, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. সিহাদুল ইসলাম, উপজেলা মৎস অফিসার আইয়ুব আলী প্রমুখ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি

নওগাঁর ধামইরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

আপডেট সময় ০৭:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫