ঢাকা ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বোরহানউদ্দিনে ১০০ বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী

পীরগঞ্জে ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় কপাল পুড়লো কৃষকের

রংপুর পীরগঞ্জে বিষাক্ত ইটভাটার কালো ধোঁয়ায় ৮০ জন কৃষকের ৯ হেক্টর উঠতি বোরো ফসলের জমি পুড়ে গেছে । বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজজামান সরকার। সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার কুমেদপুর ইউনিয়নের ৩০০ মিটার পর পর মোয়াজ্জেম হোসেন,ফারুক মন্ডল এবং আব্দুস সালামের ৩ টি ইটভাটা । আব্দুস সালামের ইটভাটা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে শিবপুর গ্রামের জোনাব আলীর পুত্র মাহবুব মিয়ার ৪৫ শতক,মিটার পাড়া গ্রামের মৃত সমেস উদ্দিনের পুত্র আঃ গফুর মিয়ার ৫৪ শতক, বাজে শিবপুর গ্রামের কোব্বাছ আলীর পুত্র বুলু মিয়ার ২৭ শতক, একই গ্রামের মজিবর রহমানের পুত্র রুবেল মিয়ার ৪৫ শতক, কাঞ্চনপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র সিয়াম মিয়ার ২১ শতক সহ প্রায় তিনটি গ্রামের প্রায় ৪০ জন কৃষকের ৩৬ বিঘা জমির আধা পাকা ধান ঝলসে গেছে । ভুক্তভোগী কৃষকেরা কৃষি অফিসে যোগাযোগ করলে, কৃষি অফিসার পরিদর্শন করে মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা তপন কুমার এবং আশরাফুল আলমকে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরির নির্দেশ প্রদান করেন । এ বিষয়ে ইটভাটা মালিক আ.লীগের দোসর মোয়াজ্জেম হোসেন বিষয়টি এড়িয়ে যান । আরো জানা যায় ভুক্তভোগী কৃষকগণ ইটভাটা মালিকের নিকট ক্ষতিপূরণ চাইলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকী প্রদান করে । এবংভুক্তভোগী কৃষকগণ ক্ষতিপূরণ চাইলে ভাটা মালিকগণ দিচ্ছে দিবে বলে কালকে ফোন করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি

পীরগঞ্জে ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় কপাল পুড়লো কৃষকের

আপডেট সময় ০৪:০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫