ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বোরহানউদ্দিনে ১০০ বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী

পটুয়াখালী বাউফলে দাখিল পরীক্ষায় নকলের চেষ্টা, সংবাদ সংগ্রহে কিশোর গ্যাংয়ের বাধা

পটুয়াখালীর বাউফলে দাখিল পরীক্ষার একটি কেন্দ্রে ইংরেজি বিষয়ের পরীক্ষা বই সরবারাহের চেষ্টা করে জিহাদুল (১৭) নামের বহিরাগত এক কিশোর ও তার সহযোগী। এসংক্রান্ত ভিডিও হাতে এলে, বিষয়টি সম্পর্কে জানতে ওই কেন্দ্রে যায় দৈনিক আমাদের মাতৃভূমির স্থানীয় প্রতিনিধি। তখন কেন্দ্রের ভিডিও ধারণকালে সাংবাদিককে বাধাগ্রস্ত করে এবং হেনস্তা করার চেষ্টা করে অভিযুক্ত কিশোর জিহাদুল, জোবায়ের ওরফে আইয়ুবসহ কেন্দ্রের একজন পরীক্ষার্থী ও কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য।

রবিবার (২৭এপ্রিল) উপজেলার নওমালা ইউনিয়নের পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটেছে৷

দৈনিক আমাদের মাতৃভূমির হাতে আসা ভিডিওতে দেখা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ছাপা শার্ট ও কালো প্যান্ট পড়ে জিহাদুল নামের বহিরাগত কিশোর ও তার একজন সহযোগী ইংরেজি বিষয়ের বই নিয়ে পেছনের গেট দিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করছেন। কিছু সময় পরে তারা বেড়িয়ে আসছেন। ভিডিও দেখার পর পরীক্ষা কেন্দ্রে এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে যায় দৈনিক আমাদের মাতৃভূমির প্রতিনিধি। এসময় হঠাৎ ওই কেন্দ্রের ভিডিও পরীক্ষার্থী জোবায়ের, বই হাতে থাকা সেই কিশোরসহ কিশোর গ্যাং এর ৫ সদস্য আমাদের মাতৃভূমির প্রতিনিধিকে বাধাগ্রস্ত করে। তাদের পরিচয় জানতে চাইলে তারা আমাদের মাতৃভূমির প্রতিনিধিকে হেনস্তা করার চেষ্টা করে। কৌশলে তাদের হাত থেকে রক্ষা পায় টিম দৈনিক আমাদের মাতৃভূমির সদস্য। বই সংগ্রহের চেষ্টায় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কয়েকজন সহযোগিতা করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব ইব্রাহীম হাবিব। তিনি বলেন, “ভিডিওতে দেখা যাওয়া ওই কিশোর আমাদের পরিচিত নয়। হয়তো পরীক্ষার আগে পরে তিনি এই কাজ করতে পারেন। কিন্তু পরীক্ষা চলাকালীন সময়ে কেউ কোনো নকল সরবরাহ করতে পারেনি।”

পরীক্ষা কেন্দ্রের ট্যাগ অফিসার ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘আমিতো পরীক্ষার কক্ষে ঘুরে দেখছিলাম পরীক্ষা কিভাবে হচ্ছে। আমিতো বাহিরে দেখি নাই এবং আমিতো তাকে চিনিও না।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের কার্যালয়ে গেলেও তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি

পটুয়াখালী বাউফলে দাখিল পরীক্ষায় নকলের চেষ্টা, সংবাদ সংগ্রহে কিশোর গ্যাংয়ের বাধা

আপডেট সময় ০৩:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫