ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিনে ১০০ বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী ধামরাইয়ে ৭টি বিস্ফোরকসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী আটক আবারও হাসপাতালে ভর্তি ড. খন্দকার মোশাররফ হোসেন সুফি মেডিটেশন মেথডের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯

মঠবাড়িয়ায় গভীর রাতে বসতঘরে আগুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় গভীর রাতে বসতঘরের দরজা বাহির থেকে আটকিয়ে আগুন দিয়ে বাহরাইন প্রবাসীর স্বজনদের হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২২ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের করিমগঞ্জ বাজার সংলগ্ন পশ্চিম রাজপাড়া গ্রামে। বিষয়টি সম্পর্কে ভুক্তভোগী পশ্চিম রাজপাড়া গ্রামের বাসিন্দা বাহরাইন প্রবাসী হেলাল হাওলাদারের স্ত্রী শিউলী আক্তার অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবি চেয়ে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন পশ্চিম রাজপাড়া গ্রামের বাসিন্দা হাফিজ উদ্দিনের চার ছেলে মামুন হাওলাদার, আবুল কালাম ওরফে খালিদ, শামিম হাওলাদার ও সুমন হাওলাদারের বিরুদ্ধে। এবিষয়ে ভুক্তভোগী বাহরাইন প্রবাসী শিউলী আক্তার জানান, বিবাদীদের সাথে আমাদের দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলমান। তারই ধারাবাহিকতায় বিবাদীরা আমাদেরকে মিথ্যা মামলা সহ হয়রানি করে আসছে। গত ৩১ মার্চ ঈদুল ফিতরের নামাজ শেষে ইমামের বেতন তোলাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে আমার ভাসুর আঃ রাজ্জাক রনজু সহ আমাদের লোকজনদের উপরে হামলা চালায়। এতে আমাদের বেশ কিছু লোকজন আহত হয়। পরে উক্ত ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য উল্টো আমাদের পরিবারের লোকজনকে আসামী করে ৩ এপ্রিল বোমা বিস্ফোরক আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে মনে করি আমরা। এতেই ক্ষান্ত নয় ২২ এপ্রিল মঙ্গলবার দিবাগত গভীর রাতে বসতঘরের দরজার সামনে থেকে আটকিয়ে আগুন দিয়ে দৌড়ে পালিয়ে যায় বিবাধীরা। পরে আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আমাদেরকে উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার। বিষয়টি সম্পর্কে মসজিদ মুসুল্লিরা জানান, ঈদের দিনে আঃ রাজ্জাক রনজু গং ও আবুল কালাম ওরফে খালিদ গংদের মাঝে শুধু হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এখানে আবুল কালাম ওরফে খালিদ গংরা বোমা বিস্ফোরক আইনে আঃ রাজ্জাক রনজু গংদের নামে যে মামলাটি দিয়েছে উক্ত মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা এই ঘটনাটির সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। স্থানীয় এলাকাবাসী জানান, আঃ রাজ্জাক রনজু গং ও আবুল কালাম ওরফে খালিদ গংরা একই বংশের তবে আবুল কালাম ওরফে খালিদ গংরা মামলাবাজ। তারই একটি উদাহরন ঈদুল ফিতরের নামাজ শেষে ইমামের বেতন তুলতে বাঁধা দেয় আবুল কালাম ওরফে খালিদ। আবার সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে উল্টো আঃ রাজ্জাক রনজু গংদের নামে মিথ্যা মামলা দিয়েছেন। বিষয়টি সম্পর্কে জানার জন্যে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদেরকে বাড়িতে পাওয়া যায়নি তবে মুঠোফোন আবুল কালাম ওরফে খালিদের সাথে কথা বললে তিনি সাংবাদিকদের কে ও মামলা দেওয়ার হুমকি প্রদান করেন। এ বিষয়  মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে ১০০ বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক

মঠবাড়িয়ায় গভীর রাতে বসতঘরে আগুন

আপডেট সময় ০৩:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫