ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিনে ১০০ বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী ধামরাইয়ে ৭টি বিস্ফোরকসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী আটক আবারও হাসপাতালে ভর্তি ড. খন্দকার মোশাররফ হোসেন সুফি মেডিটেশন মেথডের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯

দিনাজপুরের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি ফেনী থেকে গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদকব্যবসায়ী, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

বাদীর দায়েরকৃত এজাহার এবং স্থানীয় সূত্রে জানা যায় যে, গত ২৭/০৩/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৫:০০ ঘটিকায় দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন জাহাজডাঙ্গী কালিশহর এলাকা থেকে ভিকটিমকে একা পেয়ে আসামী জোরপূর্বক উঠিয়ে অপহরণপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে দিনাজপুর জেলার বিরামপুর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন; যার মামলা নং- ২১/১০৪, তারিখ- ১৭/০৪/২০২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন- ২০০০ (সংশোধনী- ২০০৩) এর ৭/৯(১)। এরই প্রেক্ষিতে ২৬/০৪/২০২৫ খ্রিঃ তারিখ দুপুর ১৪.২০ ঘটিকায় ধর্ষণ মামলার আত্মগোপনকৃত পলাতক আসামীর অবস্থান নির্ণয় করতঃ র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‌্যাব-৭, সিপিসি-১, ফেনী এর চৌকস আভিযানিক যৌথদল অভিযান পরিচালনা করে ফেনী জেলার ফেনী সদর থানাধীন লেমুয়া বাজার সংলগ্ন এলাকা হতে এজাহারনামীয় প্রধান আসামি জিহাদ (২০), পিতা- মোঃ মোনায়েম, সাং-রতনপুর কামারপাড়া, থানা- বিরামপুর, জেলা- দিনাজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার বিষয়টি একপ্রেস নোটে নিশ্চিত করেন বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে ১০০ বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক

দিনাজপুরের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি ফেনী থেকে গ্রেফতার

আপডেট সময় ০৩:৩৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫