ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিনে ১০০ বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী ধামরাইয়ে ৭টি বিস্ফোরকসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী আটক আবারও হাসপাতালে ভর্তি ড. খন্দকার মোশাররফ হোসেন সুফি মেডিটেশন মেথডের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯

জুলাই বিপ্লবে আহতদের অভিযোগ নিয়ে পঙ্গু হাসপাতালে দুদক টিম

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবাসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল নামে পরিচিত) অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ টিম।
রোববার (২৭ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয় থেকে সহকারী পরিচালক রাশেদের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করছেন বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর জানিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন বাহানায় হাসপাতাল কর্মচারীদের রোগী থেকে টাকা হাতিয়ে নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। যে কারণে গত ১০ মার্চ মারামারির ঘটনাও ঘটে। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে হাসপাতাল কর্মচারীদের সংঘর্ষে সেদিন চিকিৎসা বন্ধ থাকে প্রায় ৪ ঘণ্টারও বেশি সময়।
অভিযোগ রয়েছে, ৫০০ টাকার ব্লাড ৫/৭ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে। এছাড়া বিভিন্ন পরীক্ষা, স্ট্রেচারে আনা-নেওয়া ও বিভিন্ন সেবাকে কেন্দ্র করে অসহায় রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। জুলাই-আগস্টে আহতদের প্রতিবাদের কারণে হাসপাতালের কিছু স্টাফ ও দালালদের ঘুষ নেওয়া বন্ধ হয়ে যায়। সে কারণেই পরিকল্পিতভাবে হামলা হয়েছিল বলে জানা গেছে।
সূত্র বলছে, যে কোনো দুর্ঘটনা বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নিম্ন আয়ের মানুষের শেষ আশ্রয়স্থল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল। রোগীদের মধ্যে বেশিরভাগ সড়ক দুর্ঘটনায় আহত। মানুষের ভিড় ঠেলে, টিকিট কেটে ডাক্তার পর্যন্ত পৌঁছাতে গলদঘর্ম হতে হয় রোগীদের, তারপরও মেলে না কাঙ্ক্ষিত সেবা। হাসপাতালটিতে লোকবল সংকটও রয়েছে। এক হাজার শয্যার এই হাসপাতালটিতে রোগী ভর্তির পরিমাণ ধারণের চেয়েও বেশি। এই সুযোগে বিভিন্ন পরীক্ষা, স্ট্রেচারে আনা-নেওয়া ও বিভিন্ন সেবাকে কেন্দ্র করে অসহায় রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু কর্মচারী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে ১০০ বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক

জুলাই বিপ্লবে আহতদের অভিযোগ নিয়ে পঙ্গু হাসপাতালে দুদক টিম

আপডেট সময় ০৩:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫