ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামরাইয়ে ৭টি বিস্ফোরকসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী আটক আবারও হাসপাতালে ভর্তি ড. খন্দকার মোশাররফ হোসেন সুফি মেডিটেশন মেথডের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

দোয়ারাবাজার মধ্যরাতে ভয়াবহ ঘূর্ণিঝড়, লণ্ডভণ্ড ঘরবাড়ি ও গাছপালা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন গ্রামে মধ্যরাতে ঘুর্ণিঝড়ের তান্ডব শুরু হয়। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় বাড়িঘর সহ গাছপালা, বিদ্যুৎতের খুটি সবকিছুই ভেঙে লণ্ডভণ্ড হয়েগেছে। অর্ধ-ঘণ্টাব্যাপী চলা এই ঘূর্ণিঝড়ে প্রচুর গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। এতে উপজেলা সদরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে রবিশস্য, বোরো ফসল, ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়। শনিবার মধ্যরাতে চারিদিকে সুরচিৎকার শোনা গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বসত ঘরের টিনের চালা উড়ে যাওয়ায় অনেকে খোলা আকাশের নীচে রাত কাটিয়েছেন বলে জানা যায়। আকষ্মিক ঘূর্ণিঝড়ে উপজেলার সদর ইউনিয়নের লামাসানিয়া, পরমেশ্বরীপুর, দলেরগাঁও, বাতলারটেক, বীরসিংহ, রাখালকান্দি, টেবলাই, মাইজখলা, বড়বন। সুরমা ইউনিয়নের অমরপুর, ভুজনা, কালিকাপুর, কদম তলী, নুরপুর, সোনাপুর সহ অন্যান্য ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসংখ্য কাঁচা ও টিনের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন সুত্রে জানা যায় উপজেলা অর্ধ শতাধিক বাড়িঘর প্রচুর গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। দোয়ারাবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি লেখক সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালীর বসতঘরের টিন ঝড়ে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভুট্টো বলেন, মধ্যরাতে ভয়াবহ ঘুর্ণিঝড় হয়েছে। ঝড়ের বিকট শব্দে ঘুম ভেঙে যায়। রোববার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ক্ষয়ক্ষতির খবর জানতে পাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে ৭টি বিস্ফোরকসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী আটক

দোয়ারাবাজার মধ্যরাতে ভয়াবহ ঘূর্ণিঝড়, লণ্ডভণ্ড ঘরবাড়ি ও গাছপালা

আপডেট সময় ০২:০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫