মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি ইস্পাত কারখানায় মোহাম্মদ আলী(৪৫)নামে এক শ্রমিকের মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ আলীর বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়।তিনি প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগে কাজ করতেন বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়,শুক্রবার রাতে নাইট শিফটে কাজ করছিলেন প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগের ফোরম্যান মোহাম্মদ আলী।রাত তিনটার দিকে মেশিনে রড চেক করার সময় রড উৎপাদনের জন্য গরম করা বিলেট তার মাথায় লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
কোম্পানিটির প্রতিনিধি খোরশেদ আলম বলেন, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে তারা এসেছেন।তাদের সঙ্গে আমরা কথা বলছি।ময়নাতদন্তের পর লাশ তাদের বুঝিয়ে দেওয়া হবে।
গজারিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)শহিদুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।বিষয়টি তদন্ত করে আইনানিক ব্যবস্থা গ্রহণ করা হবে ।
মোঃ- জাকির হোসেন, ক্রাইম রিপোর্টার 



















