ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামরাইয়ে ৭টি বিস্ফোরকসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী আটক আবারও হাসপাতালে ভর্তি ড. খন্দকার মোশাররফ হোসেন সুফি মেডিটেশন মেথডের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

স্থানীয় সরকার সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের অধ্যায়ভিত্তিক অবহিতকরণ কর্মশালা আজ শনিবার (২৬ এপ্রিল ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে সকাল ১১:৩০ মিনিটে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করেন। তার সঙ্গে কমিশনের অন্যান্য সদস্যগণও উপস্থিত ছিলেন। অধ্যাপক তোফায়েল আহমেদ তার উপস্থাপনায় কমিশন প্রণীত প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন এবং জানান, চূড়ান্ত প্রতিবেদন দু’টি খণ্ডে প্রকাশিত হয়েছে। প্রথম খণ্ডে সরাসরি স্থানীয় সরকার সম্পর্কিত ১৩টি অধ্যায় এবং দ্বিতীয় খণ্ডে বিবিএস পরিচালিত জরিপসহ অতিরিক্ত ৬টি অধ্যায় অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি জানান, তৃতীয় থেকে ষষ্ঠ অধ্যায়ের ভিত্তিতে একীভূত স্থানীয় সরকার আইনের একটি খসড়া তৈরি করা হয়েছে, যা “স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন) অধ্যাদেশ ২০২৫” নামে দ্বিতীয় খণ্ডে সংযুক্ত করা হয়েছে। প্রথম খণ্ডে মূল বর্ণনা, বিশ্লেষণ ও সুপারিশসমূহ এবং দ্বিতীয় খণ্ডে তিনটি নতুন আইনের খসড়া ও পার্বত্য তিন জেলা পরিষদ সংশোধনী প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন প্রস্তাবিত আইনের মধ্যে রয়েছে স্থানীয় সরকার কমিশন আইন/অধ্যাদেশ ২০২৫, জাতীয় ভৌত অবকাঠামো ও ভূমি ব্যবহার অধ্যাদেশ ২০২৫ এবং পার্বত্য জেলা পরিষদ সংশোধনী আইনের তিনটি পৃথক খসড়া।
কর্মশালায় অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, “দীর্ঘদিনের প্রচলিত অভ্যাস ও প্রতিষ্ঠিত প্রথাগত প্রতিবন্ধকতাসমূহ পরিবর্তনে স্বাভাবিকভাবে কিছু অনাগ্রহ দেখা দেয় এবং নতুন বিষয় গ্রহণেও দ্বিধা থাকে। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কমিশনের সুপারিশসমূহ দেশের তৃণমূল থেকে উন্নততর গণতান্ত্রিক প্রতিষ্ঠান গঠনে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করবে।”
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ, গবেষক ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন এবং কর্মশালাটি অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে ৭টি বিস্ফোরকসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী আটক

স্থানীয় সরকার সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫