ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি সুনাক

ইউরোপের দেশ যুক্তরাজ্যের শিক্ষার মান বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। অক্সফোর্ড, কেমব্রিজসহ আরও অনেক প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এই দেশেই।

ফলে উচ্চ শিক্ষা নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যেতে চান শিক্ষার্থীরা। তবে যুক্তরাজ্যে সবার উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন আর পূরণ নাও হতে পারে। কারণ দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ সীমিত করে দিতে চান। শুক্রবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

মূলত যুক্তরাজ্যে নেট অভিবাসীর সংখ্যা সাধারণের তুলনায় বেড়ে যাওয়ায় এমন পরিকল্পনা করছেন নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অভিবাসন ঠেকাতে ঋষি সব উপায় ভেবে দেখবেন। এরমধ্যে থাকবে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে প্রবেশ সীমিত করে দেওয়ার বিষয়টিও।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘লো কোয়ালিটি’ ডিগ্রি নিতে যারা যুক্তরাজ্যে আসতে চায় তাদেরই আটকানোর পরিকল্পনা করছেন ঋষি সুনাক। তবে লো কোয়ালিটি ডিগ্রি আসলে কি সেটি পরিষ্কার করেননি এই মুখপাত্র।

গত সপ্তাহে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিসের প্রকাশিত তথ্যে দেখা গেছে দেশটিতে নেট অভিবাসীর সংখ্যা অত্যাধিক বেড়েছে। ২০২১ সালে নেট অভিবাসীর সংখ্যা ছিল ১ লাখ ৭৩ হাজার। সেটি এ বছর বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪ হাজারে। মানে এ বছর এ সংখ্যা বেড়েছে ৩ লাখ ৩১ হাজার।

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য সবচেয়ে বেশি যান ভারতীয় শিক্ষার্থীরা। চীনকে টপকে এ বছরই ভারত থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী স্টুডেন্ট ভিসা পেয়েছেন। নেট অভিবাসীর সংখ্যা বৃদ্ধির কারণ তারাই।

তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যদি এমনটি করা হয় তাহলে অনেক বিশ্ববিদ্যালয় ঝামেলায় পড়বে। কারণ ব্রিটিশ শিক্ষার্থীদের কাছ থেকে কম ফিস নিতে হয় তাদের। এতে করে অর্থের যে ঘাটতি তৈরি হয় সেটি বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে পূরণ করা হয়। বিবিসি প্রতিবেদনে আরও জানিয়েছে, বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে প্রবেশে লাগাম টেনে ধরা হলে কিছু বিশ্ববিদ্যালয় দেউলিয়া হয়ে যেতে পারে।

এদিকে ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান অভিযোগ করেছিলেন, যুক্তরাজ্যে অনেক ভারতীয় পড়াশোনা করতে এসে বেশি সময় অবস্থান করে। এ নিয়ে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি সুনাক

আপডেট সময় ০৪:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২