ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়া ধুনটে শিক্ষক ও অ্যাডভোকেট সহ ১১ জন জুয়ারী গ্রেফতার

  • বায়েজিদ হোসেন
  • আপডেট সময় ০৭:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ৭৯৬ বার পড়া হয়েছে

গত ২৪/০১/২০২৫ ইং শুক্রবার বিকেলে পুলিশ সদস্যরা গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামের মৃত আজগর আলীর ছেলে ইমন শেখের বাড়িতে চৌচালা একটি ঘরের ভিতরে কতিপয় লোক একত্রিত হয়ে তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। তখন তাৎক্ষণিক ভাবে তথ্যের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে পৌঁছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা সকলেই দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা  তাদেরকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা সহ হাতে নাতে আটক করে।
গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলেন, উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলি গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাকিব (৪৮), কাশিয়াহাটা গ্রামের ইসাহাক আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪০), পীরহাটি গ্রামের মৃত আবু বক্কর মন্ডলের ছেলে তোতা মিয়া (৫৪), খাদুলি গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে খাদুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামির উদ্দিন (৫৫), ধেরুয়াহাটি গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে আল আমিন (৫২), মৃত মনছের আলীর ছেলে রতন সরকার (৪৭), অলোয়া গ্রামের মৃত নওশের আলীর ছেলে সোহেল রানা (৪৩), গোপালপুর খাদুলি গ্রামের মৃত সামাদ মুন্সির ছেলে রান্ডিলা আতাউল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম (৫৫), খাদুলি গ্রামের হানিফ শেখের ছেলে শহিদুল ইসলাম (৩৮), গোপালনগর ইউনিয়নের দেউরিয়া গ্রামের ডাক্তার শফিকুল ইসলামের ছেলে বগুড়া জর্জ কোর্টের এ্যাডভোকেট মাহবুবুর রহমান মোমিন (৩৭), বগুড়া সদর থানার নারুলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে বাবুল আক্তার (৫০)। এসময় তাদের কাছ থেকে ১টি চাদর, ৩ বান্ডিল তাস ও ৪৪ হাজার ৫শত ২০ টাকা জব্দ করে। পরে প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আটককৃত ব্যাক্তিরা এলাকার পেশাদার জুয়ারি। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ারীদের গ্রেপ্তার করে ১৯৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়েরের পর ২৫/০১/২০২৫ ইং শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ

বগুড়া ধুনটে শিক্ষক ও অ্যাডভোকেট সহ ১১ জন জুয়ারী গ্রেফতার

আপডেট সময় ০৭:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫