ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

অগ্ন্যাশয়ের ক্যান্সার ধরা পড়ে দেরিতে, সুযোগ দেয় কম

অন্যান্য ক্যান্সারের তুলনায় অগ্ন্যাশয়ের ক্যান্সারে মৃত্যুর হার অনেকটাই বেশি। চিকিৎসকদের মতে, এ ক্যান্সার সহজে চিহ্নিত করা যায় না। সাধারণত হালকা মানের জন্ডিস এই ক্যান্সারের প্রধান লক্ষণ। তবে জন্ডিস হলে যেহেতু সাধারণত ক্যান্সারের পরীক্ষা করা হয় না, ফলে সহজে ধরা পড়ে না এই রোগ। যখন ধরা পড়ে তখন অনেকটাই ছড়িয়ে যায়।

আর দেরিতে ধরা পড়া বলে এ ক্যান্সারকে নীরব ঘাতক বলা হয়। এই ক্যান্সার নির্ণয় করা কঠিন নয় শুধু তাই নয়, এটি ক্যান্সারের সবচেয়ে বেদনাদায়ক রূপগুলোর একটি বলেও বিবেচিত হয়। অগ্ন্যাশয় বা তার চারপাশে ক্যান্সার কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেলে ম্যালিগন্যান্ট টিউমার তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, ৫০ শতাংশ রোগীর শরীরের বিভিন্ন অংশে ব্যথা বাড়তে পারে।

নারীদের তুলনায় পুরুষদের অগ্ন্যাশয় ক্যান্সার বেশি দেখা যায়। ধূমপায়ী পুরুষদের এই ক্যান্সার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। যারা রেড মিট এবং চর্বিযুক্ত খাবার খান তাদেরও অগ্ন্যাশয় ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি।

‘আমেরিকান সোসাইটি অব ক্লিনিকাল অনকোলজি’র তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রের সবচাইতে বেশি প্রাণঘাতি ক্যান্সারের তালিকায় প্যানক্রিয়াটিক ক্যান্সার বা অগ্ন্যাশয়ের ক্যান্সার চতুর্থ।

অগ্ন্যাশয় ক্যান্সারের প্রধান কিছু লক্ষণ—
• চোখের সাদা অংশ বা ত্বক হলুদাভ ভাব, ত্বকে চুলকানি, প্রস্রাব গাঢ় এবং স্বাভাবিকের চেয়ে বেশি ফ্যাকাসে হতে পারে।
• ক্ষুধামন্দা ও ওজন কমে যাওয়া।
• অতিরিক্ত ক্লান্তি বোধ করা।
• জ্বর, শরীরে কাঁপুনি অনুভব করা।
• ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য অথবা মলে পরিবর্তন আসা।
• পেটের ওপরের অংশে বা পিঠে ব্যথা,বদহজমের লক্ষণ দেখা দিতে পারে বা পেট ফোলা ভাব হতে পারে।

বিশেষ দ্রষ্টব্য : এ লেখাতে অগ্ন্যাশয়ের ক্যান্সার সম্পর্কে কেবল প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। যেকোনো প্রয়োজনে, এ রোগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ও চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নিন। 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

অগ্ন্যাশয়ের ক্যান্সার ধরা পড়ে দেরিতে, সুযোগ দেয় কম

আপডেট সময় ১১:২০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২