ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, ইরানে ভাইরাল বাদাম বিক্রেতা বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে হুমকি, ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানো ও জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি ভূমি অফিসের নায়েবের আলী আজম মুকুলকে উদ্দেশ করে যুবদল নেতার ফেসবুক পোস্ট তানোরে ২৮০ বস্তা সার মজুদ, জরিমানা নিয়ে প্রশ্ন এক শহিদুলেই প্রশ্নবিদ্ধ শিক্ষা প্রকৌশলের সুনাম, ১১০ কোটি টাকার কাজে অনিয়মের ছড়াছড়ি ছয় ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো চিমনি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোল বোমার চিহ্ন মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সহিংসতা বন্ধে সরকার ব্যর্থ, অভিযোগ সাদিক কায়েমের

বিপিএল কনসার্টের জন্য সোমবার মিরপুরের যেসব সড়ক বন্ধ থাকবে

রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট সোমবার দুপুর ২টায় অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য এদিন স্টেডিয়াম ও মিরপুর-১০ গোলচত্বর এলাকায় চলাচলকারী যানবাহনগুলোকে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়। এসব রুটে চলাচলকারী চালকদের সোমবার দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্দেশাবলী অনুসরণের জন্য গণবিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, মিরপুর-১ থেকে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ অভিমুখে চলাচলকারী যানবাহনসমূহ সনি সিনেমা হলের পাশ দিয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করে রাইনখোলা ক্রসিং হয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবে। মিরপুর-১২ থেকে মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন এলাকা অতিক্রমকারী যানবাহনসমূহ অরিজিনাল-১০ হয়ে ডানে মোড় নিয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবে। আগারগাঁও হয়ে মিরপুর-১০ গোলচত্বর দিয়ে মিরপুর-১ ও মিরপুর-১২ অভিমুখে চলাচলকারী যানবাহনসমূহ মিরপুর-১০ গোলচত্বর পরিহার করে আগারগাঁও হতে বামে মোড় নিয়ে শ্যামলী শিশু মেলা-টেকনিক্যাল মোড়-সনি সিনেমা হল ক্রসিং হয়ে চিড়িয়াখানা সড়কের রাইনখোলা ক্রসিং ব্যবহার করবে। অনুষ্ঠান চলাকালে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, ইরানে ভাইরাল বাদাম বিক্রেতা

বিপিএল কনসার্টের জন্য সোমবার মিরপুরের যেসব সড়ক বন্ধ থাকবে

আপডেট সময় ০৮:৫২:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪