ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পকে ব্যঙ্গ করে মাঠেই নাচ বেলজিয়াম ফুটবলারদের পানির নিচে রেললাইন, আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে রামেবির জাওয়াদুল হক শ্বেতহস্তী কর্ণফুলী টানেল প্রকল্পে অপচয় ও অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ অতিবৃষ্টিতে সড়কে উপড়ে পড়া গাছ অপসারণে বোরহানউদ্দিন থানা পুলিশ অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

বোরহানউদ্দিনে র‍্যাবের অভিযানে কুখ্যাত ডাকাত ফজলু গ্রেফতার

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ০৪:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ৬৭৬ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিনে র‍্যাব-৮ এর একটি অভিযানিক টিম অভিযান চালিয়ে ভোলা জেলার আলোচিত ফজলু বাহিনীর প্রধান দুর্ধর্ষ ডাকাত হত্যা, চাঁদাবাজী, ডাকাতি সহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফজলু ডাকাত কে আটক করেছে।

গ্রেফতারকৃত ডাকাত ফজলু (৪৫) উপজেলার হাসাননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের (আলম চৌধুরী জালিয়া বাড়ীর) হাফেজ মাঝীর পুত্র।

রবিবার (২২ডিসেম্বর ২০২৪) সকাল ৯:১৫ মিনিটে বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন র‍্যাব-৮ এর ভোলা জেলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি।

এসময় তিনি গনমাধ্যমকে বলেন, ভোলা জেলার আলোচিত ফজলু বাহিনীর প্রধান ফজলু ডাকাতের বিরুদ্ধে ভোলা জেলার বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে তার মধ্যে ০৬টি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি ছিলো গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হই। পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য তাকে বোরহানউদ্দিন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ ছিদ্দিকুর রহমান জানান, ভোলা জেলার আলোচিত ফজলু বাহিনীর প্রধান দূর্ধর্ষ ডাকাত মোঃ ফজলু মাঝি ফজলু ডাকাত (৪৫) সহ তার সহযোগিদের নিয়ে বেশ কিছু ডাকাত সংঘবদ্ধ হয়ে হাকিমুদ্দিন সহ বিভিন্ন ঘাটের মাছ ব্যবসায়ী, নিরীহ লোকজনদের নিকট চাঁদা দাবি এবং চাঁদা আদায় সহ ডাকাতি করে আসছিল। এই ধরনের অপরাধে সাধারণ জনগন বাধা দিলে তারা সাধারণ জনগনের উপর বিভিন্ন নিপীড়ন মূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। ভোলা জেলা র‍্যাব-৮ এর একটি অভিযানিক দল তাকে আটক করে আমাদের থানায় হস্তান্তর করে গেছে। আমরা তাকে আদালতে প্রেরন করবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে ব্যঙ্গ করে মাঠেই নাচ বেলজিয়াম ফুটবলারদের

বোরহানউদ্দিনে র‍্যাবের অভিযানে কুখ্যাত ডাকাত ফজলু গ্রেফতার

আপডেট সময় ০৪:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪