সংবাদ শিরোনাম ::
গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব  স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই বৈঠক নয়, যুদ্ধবিরতির চূড়ান্ত শর্ত চায় ইরান

লংমার্চের গাড়ি বহর এখন ভৈরবে

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে আগরতলা অভিমুখের লংমার্চ এখন ভৈরবে পৌঁছেছে। লংমার্চে অংশ নিয়েছে বিএনপির তিন অঙ্গ সংগঠন।

বুধবার সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে এ লংমার্চ শুরু হয়। দুপুরের দিকে ভৈরবে পৌঁছেছে। ভৈরবে পথসভা করে লংমার্চটি আখাউরা স্থলবন্দর অভিমুখে রওনা দেবে বলে জানানো হয়।

আখাউড়ায় গিয়ে সমাবেশের মধ্যদিয়ে শেষ হবে এই লংমার্চ। এতে সমর্থন দিতে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে সমর্থন দিচ্ছেন।

সরজমিনে দেখা যায়, এ সময় ঢাকা- সিলেট মহাসড়কের যাত্রাবাড়ী, শনির আখড়া, মাতুয়াইল, সাইনবোর্ড, চিটাগং রোড, মাতুয়াইল, কাচপুর, তারাবোসহ বিভিন্ন জায়গায় পথসভায় অংশ নেয় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের পতাকার অবমাননার প্রতিবাদে এই লংমার্চ কর্মসূচি পালন করছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার

লংমার্চের গাড়ি বহর এখন ভৈরবে

আপডেট সময় ১২:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪