পটুয়াখালীর বাউফলে সড়ক দূর্ঘটনায় ইকবাল হোসেন(২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল সোমবার( ৯ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের গাজীমাঝি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে কালিশুরী থেকে ছেরে আসা একটি ট্রলি গাড়ি গাজীমাঝি নামক স্থানে আসলে আপর দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ইকবালসহ আহত হন আরও ৩জন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত ইকবাল হোসেনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই চিকিৎধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইকবাল।
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালীর বাউফলে ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত -১
-
মহিউদ্দীন খান ,স্টাফ রিপোর্টার: - আপডেট সময় ০১:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- ৬৫২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























