ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ফাঁস কল রেকর্ড ঋণ নয়, জলবায়ু মোকাবিলায় অনুদান চান প্রধানমন্ত্রী ইরানে ফের হামলার প্রস্তুতি নেতানিয়াহুর, আপত্তি আইজেনকোটের জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনতে ৯৬ কোটি টাকা ব্যয় করবে সরকার যে কারণে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের বিচি নিয়ে ঘোরেন জয়দেব জুড়ী সীমান্তে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার চট্টগ্রামে পুলিশের উপর ছড়ি ঘুরান পাঁচ বিষয়ে ফেল সমন্বয়ক চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ল আরও ১৪৫ কোটি টাকা লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

কুমিল্লায় বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী পন্য উদ্ধার

কুমিল্লা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বিশেষ অভিযানে প্রায় কোটি টাকার মাদকদ্রব্য, মোবাইল ফোনসহ বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি- ১০।
শনিবার (৭ডিসেম্বর) রাতে বিজিবি টহলদল কটক বাজার পোস্টের পালপাড়া ও লক্ষীপুর পোস্টের বলের ডেবা নামক এলাকায় হতে মাদকদ্রব্য, মোবাইল ফোনসহ বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য আটক করা হয়।

রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ কটক বাজার ও লক্ষীপুর পোস্টের বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল পৃথকভাবে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ভিন্ন ভিন্ন স্থান হতে বিজিবি টহলদল কর্তৃক সর্বমোট ৭৩,৯৩,০৮৩/- (তিয়াত্তর লক্ষ তিরানব্বই হাজার তিরাশি) টাকার মাদকদ্রব্য, মোবাইল ফোনসহ বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য আটক করে।

কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি- ১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি জানান, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান বিজিবি প্রতিনিয়ত করে যাচ্ছে। তারই অংশ হিসেবে শনিবার একাধিক অভিযানে তিয়াত্তর লক্ষ তিরানব্বই হাজার তিরাশি টাকার মাদকদ্রব্য, মোবাইল ফোনসহ বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য উদ্ধার করেছে কটকবাজার ও লক্ষিপুর পোস্টের বিশেষ দল। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ফাঁস কল রেকর্ড

কুমিল্লায় বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী পন্য উদ্ধার

আপডেট সময় ০৮:৪৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪