মানবতাবোধ, জাগ্রত হোক, বিবেকের তাড়নায়, এই স্লোগানে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, ফ্রেন্ডস একতা যুব সংগঠন কর্তৃক আয়োজিত অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর) সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের বাবুরহাট বাজারে ফ্রেন্ডস একতা যুব সংগঠন এর প্রধান কার্যালয় বসে এলাকার শত শত অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় সভাপতি হিসাবে বক্তব্য রাখেন অত্র এলাকার বিশিষ্ট সমাজ সেবক মোজাম্মেল হক মাতুব্বর, অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আল আমিন খান, যুগ্মসাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সদস্য প্রভাষক আল মামুন, কোষাধ্যক্ষ হাজি সোহাগ হোসেন প্রমূখ। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হাজি বাবুল গাজী, নাসির সাহা,আঃ ছত্তার মাতব্বর, শাহ আলম মুন্সী সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন এলাকার যুবকদের উদ্যোগে ও প্রবাসীদের সহযোগিতায় সংগঠনের শুরু থেকে এই ছয় বছর যাবত তারা বিভিন্ন সময় সমাজের অসহায় মানুষের মাঝে সহযোগিতা করে যাচ্ছেন এবং ভবিষ্যতে ও তাদের এ কার্যক্রম চলমান থাকবে।
আঃ রহমান আল নোমান(মঠবাড়িয়া, পিরোজপুর) 






















