সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার অপরিবর্তিত থাকছে ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা অতিরিক্ত বিলের কারণ ও সমাধানের উপায় জানালেন বিদ্যুৎ সচিব জয় উদযাপন করতে গিয়ে বিপদ ডেকে আনলেন ইংলিশ তারকা ব্রাজিলের পরাজয়ে আবেগঘন স্ট্যাটাস, ঘণ্টাখানেক পরই না ফেরার দেশে জুয়েল দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করলেন চৌধুরী নায়াব ইউসুফ, এমপি  মুহূর্তেই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন রোনালদো, সতর্ক স্পেন কোচ কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস-গরুভর্তি পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড টাইগারদের বোলিং তোপে ১৪১ রানে থামল জিম্বাবুয়ে

কুমিল্লা মুরাদনগর উপজেলায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন দেবিদ্বার সেনা ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (০৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় মুরাদনগর উপজেলার সদর এলাকা উত্তর পাড়া বাংলালিংক টাওয়ারের পাশে লালু মিয়ার বাড়ি থেকে ১ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী তারু মিয়া (৬০) মুরাদনগর সদর এলাকার উত্তর পাড়ার মৃত লালু মিয়ার ছেলে। আরেকজন হলেন মেহেদী হাসান বাবু (১৯), একই থানার ১৬ নং ধামঘর ইউনিয়ন পরমতলা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

অভিযান পরিচালনা করেন দেবিদ্বার ও মুরাদনগরের ৩৮ বীরের মেজর নাজিউর রহমান এর নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ এনামুল এর নেতৃত্বে। সহযোগী হিসেবে ছিলেন লেন্স কর্পোরাল ফিরোজ, লেন্স কর্পোরাল শামীম সহ সঙ্গীয় ফোর্স।

৩৮ বীরের সিনিয়র ওয়ারেন্ট অফিসার এনামুল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে, মুরাদনগর উপজেলার সদর এলাকায় উত্তরপাড়া লালু মিয়ার বাড়িতে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তখন আমি আমার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ীর নিজ বাড়িতে অভিযান পরিচালনা করি এবং তার বসত ঘর থেকে মাদক সেবনকারী মেহেদী হাসান বাবু সহ মাদক ব্যবসায়ী তারু মিয়াকে আটক করি। তখন তার নিজ বসতঘর থেকে ছোট ছোট কাগজে মোড়ানো প্যাকেট থেকে ১ কেজি পরিমাণ গাঁজা পাই। পরবর্তীতে ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুরাদনগর থানার এস আই জালাল আহমেদের কাছে হস্তান্তর করি।

স্থানীয়রা জানান, তারু মিয়া দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা করেন। তার কারণে এলাকার যুবক সমাজ মাদকাসক্ত হয়ে পড়েছে। বিভিন্ন জায়গা থেকে দিনরাত মাদক নিতে মানুষ আসে। এই মাদক ব্যবসায়ীর কারণে এলাকায় চুরি ডাকাতি বেড়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও আছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার অপরিবর্তিত থাকছে

কুমিল্লা মুরাদনগর উপজেলায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন দেবিদ্বার সেনা ক্যাম্পের সদস্যরা।

আপডেট সময় ১১:৪১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪