বাংলাদেশ আমার অহংকার’-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিত ০৫ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত্রী আনুমানিক ০২.৩০ ঘটিকায় ঘটনাস্থল ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন জাহের আবাসিক হোটেল এর ৩০৮ নং কক্ষের ভিতর অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদকদ্রব্য মামলার পলাতক আসামী মোঃ জসিম হাওলাদার (৪৪), পিতা- আব্দুস সোবহান, সাং- ছোট গৌরীচন্না, থানা- বরগুনা সদর, জেলা- বরগুনাকে ১৫৯ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ঘটনাস্থল হতে হাতে নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার সদর থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন র্যাবের প্রেস মিডিয়া উইং কামান্ডার।
শহীদুল ইসলাম রংপুর ব্যুরো প্রধান 




















