সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃ’ত বেড়ে ৩৩৪২, চলছে উদ্ধার অভিযান ১১ জুলাইয়ের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল ১৮ জুলাই পালন হবে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের কক্সবাজারে পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯ সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক

জুলাই বিপ্লবে নিহত শহীদের রক্তের ঋণ শোধ করতে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জুলাই বিপ্লবে নিহত শহীদের রক্তের ঋণ শোধ করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ দেশে আর কোন স্বৈরাচারকে দাঁড়াতে দেওয়া হবেনা। পলাতক সরকার কুমিল্লাকে কটুক্তি করেছে। কুমিল্লার সাথে বৈষম্য করে বিভাগ থেকে বঞ্চিত করেছে। অতি শীঘ্রই কুমিল্লার নামে বিভাগ করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মানে তরুণদের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন। মুরাদনগর বিগত দিনে উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। আগামীতে মুরাদনগর উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক উন্নয়নে কাজ করা হবে।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এতে শিক্ষার্থীরা শরীর চর্চা করে মননশীল মেধা অর্জন করবে। জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে কথাগুলো বলেন।

শনিবার (৩০ নভেম্বর) দুপুর ৩ টায় অনুষ্ঠিত সংবর্ধনায় কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলামের সঞ্চালনায় তিনি আরো বলেন, এখন যেই সুযোগটুকু পেয়েছি তার সবটুকু এদেশের মানুষের সেবা করে যাব। সেবা অব্যাহত রাখতে আগামীদিনে আপনাদের পাশে থাকব।
মুরাদনগরে পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে ২০ টি প্রকল্পের অনুমোদন হয়েছে। অতি দ্রুত কার্যক্রম শুরু হবে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মুরাদনগর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন, শিক্ষক সমাজ, বেসরকারি এতিমখানা, মুরাদনগর উপজেলা ছাত্র সমন্বয়ক ও নানা শ্রেনী পেশার মানুষের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়।

এতে বক্তব্য রাখেন, সুপ্রিমকোর্টের আইনজীবি ব্যারিস্টার মোঃ নাসের, উপজেলা জামায়াতের আমির মাওলানা আ,ন,ম ইলইয়াস, সাবেক আমির মনসুর মিয়া, মুরাদনগর উপজেলা সাবেক এমপি কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বশরী,আয়োজক কমিটির সদস্য
মোঃ জাহের মুন্সী,মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি এম এম মফিজুল ইসলাম, হেফাজতে ইসলাম মুরাদনগর উপজেলা নেতা মুফতি সাদেকুল ইসলাম, তালীমে হিজবুল্লাহ প্রতিনিধি হাফেজ মোঃ কামরুল হাসান, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মনিরুল হক জর্জ, ব্রিগেডিয়ার জেনারেল অব: নুরুল মোমেন খান, বিএনপি নেতা মিনহাজুল হক ও সমন্বয়ক এ্যাডভোকেট ওবায়দুল হক প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই বিপ্লবে নিহত শহীদের রক্তের ঋণ শোধ করতে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আপডেট সময় ০৭:৩৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪