পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিজমার বিরোধের জেরে বসতঘর ভাংচুর ও সবজি ক্ষেতের বেরা কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার টিকিকাটা ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে। এঘটনায় ভুক্তভোগী শিউলি বেগম ৪ জনকে বিবাদী করে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী নারী শিউলি বেগম ঘোষের টিকিকাটা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।
প্রতিপক্ষরা হলেন কাকড়াবুনিয়া গ্রামের বাসিন্দা কামাল গাজীর দুই ছেলে জিয়া ও পিয়াল, মৃত পান্না মিয়ার ছেলে সোহাগ, ঠুটাখালী গ্রামের বাসিন্দা মৃত আঃ মজিদ মিয়ার ছেলে বাদশা মিয়া। এবিষয়ে ভুক্তভোগী নারী শিউলি বেগম জানান, বিবাদীদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষরা লোকজন নিয়ে আমাদের বসতঘর কুপিয়ে ভাংচুর ও সবজি ক্ষেতের বেরা কেটে ফেলে দেয়।
বিষয়টি আমি দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসলে আমাকে সহ আমার পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি দিয়ে বলে রাতের মধ্যে ঘর থেকে বের হয়ে যাবি না হয় রাতেই মেরে ফেলে বস্তায় ঢুকিয়ে রাখবে বলে হুমকি প্রদান করে। এমতাবস্থায় আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। বিষয়টি সম্পর্কে জানার জন্য প্রতিপক্ষ মোঃ জিয়ার কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করেন। এবিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
স্টাফ রিপোর্টার : 






















