নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩ নং জোনাইল ইউনিয়নের পারবন্নি গ্রামের জুলিয়ান বারুই (৩৫)পিতা :জেমস বারুই ও তার স্ত্রী রুমাটপ্প্য বারুই (২৫)নিজস্ব জায়গা জমি না থাকায় বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়ে দুটি কন্যা সন্তানকে নিয়ে মানবতর জীবন যাপন করছে এই পাসপো পরিবারটি।
স্থানীয় সূত্রে ও সরজমিনে গিয়ে দেখা যায়, অর্থের অভাবে কখনো খেয়ে না খেয়ে দিনাতিপাত করতে হয় তাদেরকে। জুলিয়ান বাড়ুই বলেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটাল হাট-বাজার পরিষ্কারের কাজ করে থাকি। কিন্তু প্রায় কাজ না থাকায় অতি কষ্টে দুটি সন্তানকে নিয়ে দিনযাপন করছি।সব সময় তো কাজ থাকে না তাই অর্থের অভাবে বাচ্চাদের জন্য দুধ কিনে খাওয়াতে পারছি। কখনো না খেয়েও দিন কাটে আমাদের।
তারা বলেন, আমাদের নিজস্ব কোন জমি জমা বা বসবাস করার মত কোন ঘর নেই। বর্তমান সরকারের কাছে আমার একটাই দাবি আমি একজন গৃহহীন মানুষ, আমার জন্য যদি একটি আশ্রম প্রকল্পের ঘরের ব্যবস্থা হতো, তাহলে স্ত্রী সন্তানদেরকে নিয়ে মাথা গোজার মতো একটু থাই হত।
বড়াইগ্রাম উপজেলার অনেক অনেকগুলো গুচ্ছগ্রাম রয়েছে এই গ্রামগুলোতে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছে। অনেকগুলো ঘর এর মধ্য হতে বিভিন্ন জায়গা হতে খালি পড়ে রয়েছে। এই খালি পড়ে থাকা ঘরের মধ্যে যদি একটি ঘরের ব্যবস্থা আমার জন্য হতো অথবা যদি একটি নতুন করে গৃহ নির্মাণ করে দিত তাহলে স্ত্রী সন্তানদেরকে নিয়ে এক মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারতাম এমনটাই জানাচ্ছিলেন পার্বন্নি গ্রামের বাসিন্দা জানান জুলিয়ান বারুই।
মোছাঃ সুমি খাতুন নাটোর প্রতিনিধি " 






















