সংবাদ শিরোনাম ::
সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

ভারতীয় ও পাকিস্তানিদের বয়ানে মুখরিত ইজতেমা ময়দান

বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে চলমান জোড় ইজতেমায় বিশ্বের ১৮টি দেশের ২৫৭ জন বিদেশি শীর্ষ স্থানীয় মুরুব্বি অংশগ্রহণ করেছেন। প্রায় দুই লাখ মানুষের উপস্থিতির মধ্যে এক মুসল্লি মারা গেছেন।

জানা যায়, ৫ দিনব্যাপী জোড়-ইজতেমায় এসে আব্দুল হাকিম আকন্দ (৭২) নামে এক মুসল্লি মারা গেছেন। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের আব্দুল হামিদ মাতব্বরের ছেলে।

প্রথম পর্বের আয়োজক শুরায়ি নেজাম, তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান শনিবার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, জোড় ইজতেমায় প্রায় দুই লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে ১৮ দেশের ২৫৭ জন বিদেশি শীর্ষ মুরুব্বি রয়েছেন। তারা হলেন- ইয়ামেনের ২৭,  নরওয়ের ১, পাকিস্তানের ৬১, সৌদিআরবের ১৪, সিরিয়ার ১, অস্ট্রেলিয়ার ১৩,  ইংল্যান্ডের ৯,  কিরিগিজস্থানের ১৭, সিয়েরালিয়োনের ২, জার্মানির ২, জাপানের ২, আমেরিকার ২, ইতালির ৫, কানাডার ৩, আফগানিস্তানের ৭, ইন্ডিয়ার ৮৯, চায়নার ১ ও দুবাইয়ের একজন। আজ সকাল ১০টা পর্যন্ত মোট বিদেশি ২৫৭ জন মুরুব্বি উপস্থিত আছেন।  বর্তমানে মজমায় উপস্থিত প্রায় ২ লাখ মানুষ। উনারা সবাই তাবলিগের তিন চিল্লার সাথী ও সময় লাগানো ওলামা হযরত।

শুক্রবার জুমার নামাজ আদায় করেন প্রায় ২ লাখ ৫০ হাজার মুসল্লি। আজ শনিবার জোড় ইজতেমায় বাদ ফজর ছয় ছিফাতের ওপর বয়ান করেন পাকিস্তানের মাও. জিয়াউল হক।  সকাল ১০টার পর থেকে চলে কারগুজারির আমল। বাদ আছর বয়ান করবেন মাও. ফারুক।  বাদ মাগরিব আমবয়ান করবেন ভারতের মাওলানা ইবরাহীম দেউলা (দা. বা.)।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

ভারতীয় ও পাকিস্তানিদের বয়ানে মুখরিত ইজতেমা ময়দান

আপডেট সময় ০৪:১৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪