সংবাদ শিরোনাম ::
কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠানো দালাল চক্র নিয়ে দূতাবাসের সতর্কতা সাঁথিয়া থানার ছোন্দাহ গ্রামের মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড কেরানীগঞ্জে আনোয়ারের জমি দখলের চেষ্টা অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি ৮০ কোটি টাকার বিআইডব্লিউটিএ টেন্ডারে কবিরস সিন্ডিকেটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বমঞ্চ কাঁপানো মেসি-রোনালদোদের রহস্য ফাঁস মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে যা জানা গেল আমি ভেবেছিলাম ইরানের মানুষ খামেনিকে তীব্র ঘৃণা করে: ট্রাম্প  সিরাজগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মাহমুদুলের বিরুদ্ধে কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ

প্রেসক্লাব মিঠাপুকুরের প্রতিষ্ঠাতা শহিদুর রহমান সাহেব মিয়ার শোক স্মরণে দোয়া অনুষ্ঠিত

মিঠাপুকুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম-শহিদুর রহমান সাহেব মিয়া স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলে সাহেব মিয়ার দুই ছেলে,নাতিনাতনী সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২১- নভেম্বর) দুপুর তিনটার সময় মিঠাপুকুর প্রেসক্লাব হলরুমে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মুনাজাত করেন, মিঠাপুকুর মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ বেলাল আহম্মেদ।

মিঠাপুকুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামীর সভাপতিত্বে এবং মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মেহেদী হাসান রিপুলের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, মরহুম শহিদুর রহমান সাহেব মিয়ার পুত্র শঠিবাড়ী মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য, সাজেদুর রহমান রানা, নুর আর রহমান রাছেল এবং সাহেব মিয়ার নাতনি রাহসা রহমান ও নাতি রিসন রহমান।

মরহুম সাহেব মিয়ার সাংবাদিকতা জীবনের স্মৃতি উল্লেখ্য করে তার একসময়ের সহকর্মী সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন বলেন, সাহেব মিয়া একজন ভয়ডরহীন মানুষ ছিলেন। তার অনবদ্য প্রচেষ্টায় আজকের এই মিঠাপুকুর প্রেসক্লাব। প্রদীপ কুমার গোস্বামী তার স্মৃতিচারণ করে বলেন, আমার সাংবাদিকতা জীবনের গুরু তিনি। তিনি তার বাড়িতেই প্রেসক্লাবের ভিত্তি স্থাপন করে সাংবাদিকদের একত্রিত করার চেষ্টা করেছেন।

মরহুম সাহেব মিয়ার ছেলে সাজেদুর রহমান রানা তার বাবার মৃত্যুর তিন দশক পরেও মিঠাপুকুর প্রেসক্লাব তাঁকে প্রতিবছর স্মরণ করায় তিনি প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি তার বাবা সাহেব মিয়ার বিভিন্ন স্মৃতি উল্লেখ্য করে আবেগপ্রবণ হয়ে পড়েন। দোয়া মাহফিল শেষে তার পরিবারের পক্ষ থেকে মরহুম সাংবাদিক শহিদুর রহমান সাহেব মিয়ার একটি সাদাকালো ছবি প্রেসক্লাবের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠানো দালাল চক্র নিয়ে দূতাবাসের সতর্কতা

প্রেসক্লাব মিঠাপুকুরের প্রতিষ্ঠাতা শহিদুর রহমান সাহেব মিয়ার শোক স্মরণে দোয়া অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪