সংবাদ শিরোনাম ::
কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠানো দালাল চক্র নিয়ে দূতাবাসের সতর্কতা সাঁথিয়া থানার ছোন্দাহ গ্রামের মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড কেরানীগঞ্জে আনোয়ারের জমি দখলের চেষ্টা অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি ৮০ কোটি টাকার বিআইডব্লিউটিএ টেন্ডারে কবিরস সিন্ডিকেটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বমঞ্চ কাঁপানো মেসি-রোনালদোদের রহস্য ফাঁস মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে যা জানা গেল আমি ভেবেছিলাম ইরানের মানুষ খামেনিকে তীব্র ঘৃণা করে: ট্রাম্প  সিরাজগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মাহমুদুলের বিরুদ্ধে কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ

কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার

কুমিল্লা নগরীর সংরাইশ এলাকার শীর্ষ সন্ত্রাসী ছিনতাই, ডাকাতি ও অস্ত্র সহ ২৬ মামলার আসামি আল-আমিনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

আল আমিন, কুমিল্লার নগরীতে তার পাপের সাম্রাজ্য এতটাই বিস্তৃত যে, শিশু থেকে বৃদ্ধ সবার কাছে তিনি ‘ভয়ংকর কিলার’ হিসেবে পরিচিত।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে আদর্শ সদর উপজেলার জগনাথপুর ইউনিয়নের জগনাথ মন্দির এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি অন্ত্রসহ চার রাউন্ড কার্তুজসহ গ্রেফতার এই শীর্ষ সন্ত্রাসী আল আমিন কে গ্রেফতার করেন যৌথবাহিনী। সে কুমিল্লা নগরীর সংরাইশ এলাকার মো. ইদু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে র‍্যাব-১১ সহ আল- আমিনকে গ্রেফতারের চেষ্টা করছি। অবশেষে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, আল আমিন, কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্রদের উপর গুলিবর্ষণেরও তথ্য পাওয়া যায়। আমরা আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় নতুন করে একটি অস্ত্র মামলা করেছি।

উল্লেখ্য আল আমিনের বিরুদ্ধে ছিনতাই, সন্ত্রাস, ধর্ষণ, ব্যাংক লুট ও ডাকাতি, দখল, চাঁদাবাজি, লুটতরাজ, অন্ত্র মামলাসহ ২৬ টি মামলার রয়েছে। সর্বশেষ ৩ আগস্ট ছাত্র অভ্যুত্থান চলাকালে কুমিল্লায় পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে এই আল আমিন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠানো দালাল চক্র নিয়ে দূতাবাসের সতর্কতা

কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার

আপডেট সময় ১২:৩৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪