ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেনীর লালপোল বেদে পল্লীতে অভিযান, মাদক ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১৪ সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার বিশেষ ক্ষমতা আইনের মামলায় তালতলীতে দুই নেতা গ্রেপ্তার মালিকানা বদলে ডিএনসিসির ৬০ কোটি টাকার কাজ বাগিয়ে নিলেন আ.লীগ নেতা ফরিদ ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম শুরু প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করেছেন: ইশরাক সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান

ধামরাইয়ে স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় স্বামীর মৃত্যু

ঢাকার ধামরাইয়ে লাশবাহী গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে ফরিদুল ইসলাম (৩৪) নামে একজন নিহত হয়েছেন। এতে গাড়িতে থাকা আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বালিথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলাম পাবনা জেলা রাজাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে নিহত স্ত্রীর মরদেহ ঢাকা থেকে মানিকগঞ্জ নিয়ে যাবার পথে মরদেহবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এ সময় ফরিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল চন্দ্র দাস বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীর লালপোল বেদে পল্লীতে অভিযান, মাদক ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১৪

ধামরাইয়ে স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় স্বামীর মৃত্যু

আপডেট সময় ০৬:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪