ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বিহারে ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকের ধাক্কা, নারী-শিশুসহ নিহত ১২

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রোববার (২০ নভেম্বর) রাতে রাজ্যটির বৈশালী জেলায় ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষকে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে হতাহতের এই ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিহার রাজ্যের রাজধানী পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উত্তর বিহার জেলার দেসরি থানা এলাকায় রোববার রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে। মূলত ‘ভূমি বাবা’ নামে পরিচিত স্থানীয় এক দেবতার কাছে প্রার্থনা করার জন্য ধর্মীয় শোভাযাত্রাটি রাস্তার পাশে একটি ‘পিপল’ গাছের সামনে জড়ো হয়।

এরই একপর্যায়ে দ্রুতগামী ট্রাক শোভাযাত্রাটির ওপরে উঠে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে।

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি এবং আহত প্রত্যেক ব্যক্তিকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

টুইটারে দেওয়া এক বার্তায় মোদি বলেছেন, ‘বিহারের বৈশালীর দুর্ঘটনাটি দুঃখজনক। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা। আহতরা শিগগিরই সুস্থ হয়ে উঠুক। পিএমএনআরএফ (প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল) থেকে প্রত্যেক মৃতের আত্মীয়কে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।’

এছাড়া ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার খবরকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে আখ্যায়িত করেছেন।

বৈশালীর পুলিশ সুপার মনীশ কুমার বলেন, ‘বিয়ের সঙ্গে যুক্ত প্রথার অংশ হিসেবে এই শোভাযাত্রাটি বের করা হয়েছিল। পাশ্ববর্তী সুলতানপুর গ্রামের এক বাসিন্দার বাড়িতে কয়েকদিনের মধ্যে একটি বিয়ের কথা ছিল। তবে পাশের মাহনার-হাজিপুর মহাসড়ক দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকের ভেতরে আটকা পড়েছেন এবং আমরা আশঙ্কা করছি, তিনি মারা যেতে পারেন।’

নিহতদের মধ্যে অন্তত চার শিশু রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বিহারে ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকের ধাক্কা, নারী-শিশুসহ নিহত ১২

আপডেট সময় ০৯:২৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২