সংবাদ শিরোনাম ::
গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ

গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয় তা বিএনপি জানে : টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কীভাবে দেশ ও গণতন্ত্র রক্ষা করতে হয় এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীরা ভালো বোঝে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তাই ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা যাবে না।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

সালাউদ্দিন টুকু বলেন, বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আর ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমান লড়াই সংগ্রাম করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। কাজেই দেশ কীভাবে রক্ষা করতে হয়, গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয় তা বিএনপি জানে।

তিনি আরও বলেন, ’৭২ থেকে ’৭৫ পর্যন্ত দেশের মানুষ আওয়ামী লীগকে সুযোগ দিয়েছিল। কিন্তু তারা সে সুযোগ কাজে লাগাতে পারেনি। দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল, গণতন্ত্র হরণ করা হয়েছিল। ৩০ হাজার রাজনৈতিক নেতাকর্মী হত্যার শিকার হয়েছিল।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসিরের সভাপতিত্বে গণসমাবেশে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাঈদ সোহরাব, জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ

গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয় তা বিএনপি জানে : টুকু

আপডেট সময় ১০:১৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪