ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি না: চরমোনাই পির

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমনোই পির) জানিয়েছেন, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন না, সজাগ রয়েছেন। ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে তারা প্রস্তুত।

শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করিম বলেন, ‘জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্টরা মানুষের মতো আচরণ করেনি। চোরের দিক দিয়ে দেশসেরা পুরস্কার পেয়েছে। দুর্নীতিতেও পেয়েছে।’

পাশের রাষ্ট্রের হিংস্র নজর রয়েছে দাবি করে চরমনোই পির বলেন, ‘সংখ্যালঘুরা বাংলাদেশে যেভাবে আরামে বসবাস করে পাশের দেশ ভারতে সংখ্যালঘু মুসলমানরা কী ভালো আছে? সারা দেশে হিন্দুদের জানমালে কোনো আঘাত না আসে, এ জন্য আমরা কাজ করেছিলাম। সর্বপ্রথম আমরাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছি। এটাই ইসলাম আমাদের শিখিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা কখনওই পরগাছা হবো না। ক্ষমতায় গিয়ে আমাদের ব্যবহার করবে তা হবে না। দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, তাই সজাগ থাকতে হবে।’

বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হচ্ছে, তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তী সরকারকে ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন মুফতি রেজাউল করিম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি না: চরমোনাই পির

আপডেট সময় ০৩:২৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪