ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

ট্রাইব্যুনালের মামলায় প্রথম জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি জবানবন্দি দিয়েছেন। জুলাই-আগস্ট গণহত্যা মামলায় প্রথমবারের মতো কোনো সরকারি কর্মকর্তা জবানবন্দি দিলেন।

এর আগে গণমাধ্যমের খবরে বলা হয় যে, গণহত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হতে যাচ্ছেন। একাধিক কারা সূত্রের বরাত দিয়ে একটি চ্যানেলে বলা হয়, গণহত্যায় রাজসাক্ষী হতে পারেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্দোলনে পুলিশকে কে কে গুলি করার নির্দেশ দিয়েছিলেন তা উঠে আসতে পারে তার জবানবন্দিতে। তবে সব চূড়ান্ত হতে পারে ট্রাইব্যুনালের কিছু সিদ্ধান্তের পর। শেষ পর্যন্ত চৌধুরী মামুন রাজসাক্ষী না হলেও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন।

ওই প্রতিবেদন প্রকাশের কয়েকদিনের মাথায় জবানবন্দি দিলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

গত ৩ সেপ্টেম্বর উত্তরা থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়। কয়েকটি থানার ১৭ মামলায় তাকে কয়েক দফায় ৬৬ দিনের রিমান্ডে নেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ট্রাইব্যুনালের মামলায় প্রথম জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

আপডেট সময় ০৪:২০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪