ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

আ.লীগের ক্ষমতার উৎস বিরোধী শিবিরেও ছিল: খালেদা জিয়ার সাবেক প্রেসসচিব

বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব এবং সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান বলেছেন, কেবল পুলিশ, প্রশাসন ও সন্ত্রাসীরা নয়, ওদের ক্ষমতার উৎস তো বিরোধী শিবিরেও ছিল।

মঙ্গলবার (২৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‌‘রাজনীতি তো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছি অনেক কাল ধরেই। আমি কখনো বিএনপির প্রতি সহানুভূতিশীল একজন আওয়ামী লীগারও দেখিনি। এখন আওয়ামী লীগের প্রতি পরম সহানুভূতিশীল বহু বিএনপি দেখতে পাচ্ছি চারদিকেই। এখন বুঝতে পারছি, টানা ষোলোটা বছর ধরে আমাদেরকে কেন এতোটা নির্যাতন ভোগ করতে হলো।’

তিনি আরও বলেন, ‘বুঝতে পারছি, কেন বিএনপির সব আন্দোলনই শেষ অব্দি ব্যর্থ হতো। বুঝতে পারছি, কেন ওরা এতো নির্বিঘ্নে ষোলোটা বছর ধরে রাজ্যপাট চালাতে পেরেছে। বুঝতে পারছি, কেবল পুলিশ, প্রশাসন ও সন্ত্রাসীরা নয়, ওদের ক্ষমতার উৎস তো বিরোধী শিবিরেও ছিল।’

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে মারুফ কামাল খান বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিবের দায়িত্বেও ছিলেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আ.লীগের ক্ষমতার উৎস বিরোধী শিবিরেও ছিল: খালেদা জিয়ার সাবেক প্রেসসচিব

আপডেট সময় ১২:৩৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪