ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

৩২ উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দেশের প্রায় ৩২টি উপজেলায় আমাদের কোনো ফায়ার সার্ভিসের স্টেশন নেই।

সোমবার (২৮ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ফায়ার সার্ভিসের জনবল হয়ত আরও বাড়াতে হবে উল্লেখ করে বলেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেখানে ফায়ার স্টেশন করার চিন্তাভাবনা করছি।

জাহাঙ্গীর আলম বলেন, ফায়ার বিগ্রেড সম্পর্কে সবাই অবগত আছেন। তারা দেশ ও জাতির জন্য খুব ভালোভাবে কাজ করে আসছে। তাদের কিন্তু কোথাও কোনো ব্যর্থতা নেই। তারপরও তাদের কিছু সীমাবদ্ধ আছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিসের একটি একাডেমি করার জন্য জায়গা নেওয়া হয়েছে। জায়গাটি আমরা এখনো তাদের প্রশিক্ষণের জন্য উপযোগী করে তুলতে পারি নাই। এটা কত তাড়াতাড়ি করা যায় তা নিয়ে আলোচনা করছি। কত দ্রুত উপযোগী করা সম্ভব সেটা করবো।

ফায়ার সার্ভিসকে আধুনিক করার বিষয়ে উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিসকে আধুনিক করা হয়নি বিষয়টি এমন নয়। আমাদের অনেক আধুনিক প্রযুক্তি আছে। কিন্তু বিদেশিদের সঙ্গে যদি আপনি তুলনা করেন তাহলে ওই হিসেবে কিছু ঘাটতি আছে। আমরাও কিন্তু আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছি।

এর আগে ফায়ার সার্ভিসের আধুনিক বিভিন্ন প্রযুক্তি ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

৩২ উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০১:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪